নিউজ

আরও ভয়ঙ্কর হচ্ছে করোনা ভাইরাস, মিলেছে অতিমারির চার প্রকারভেদ

২০১৯ সালে চিনে প্রথম করোনা (Corona) আক্রান্তের খবর প্রকাশ্যে আসার পর থেকে এখনও পর্যন্ত ভাইসারের কমপক্ষে ৪টি প্রকারভেদ পাওয়া গিয়েছে। একটি রিপোর্টে এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (WHO)। ২০২০ সালের জুন মাসের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাস পরিবর্তনশীল রূপে পরিণত হয়েছ। গত ডিসেসম্বর মাসে ব্রিটেন (Britain) সরকার ভাইরাসের নতুন এক প্রকারভেদের কথা ঘোষণা করে। কয়েকদিনের মধ্যেই ভাইরাসের এই নয়া স্ট্রেন আতঙ্ক ছড়ায় বিশ্বজুড়ে। নতুন এই স্ট্রেনের সংক্রমণের ক্ষমতা ৭০ শতাংশ বেশি বলেও জানান গবেষকরা।

অন্যদিকে গত বছরের ডিসেম্বরেই SARS-CoV-2-এর নতুন একটি ধরনের করা জানায় দক্ষিণ আফ্রিকাও। ভাইরাসের নয়া এই রূপ দ্রুত ৩টি প্রদেশে ছড়িয়ে পড়েছে বলেও জানান হয়। দক্ষিণ আফ্রিকা ভাইরাসের নয়া রূপের নাম দেয়  501Y.V2। দক্ষিণ আফ্রিকায় মেলা নতুন ধরনের এই ভাইরাসের  খোঁজ আরও ৪টি দেশে পাওয়া গিয়েছে বলেও জানা যাচ্ছে।

এদিকে ব্রিটেনের এই ভাইরাস ইতিমধ্যেই পাওয়া গিয়েছে ভারতেও। ব্রিটেনে থেকে দেশে ফেরা বেশ কয়েক জনের দেহে মিলেছে ভাইরাসের নয়া স্ট্রেনের উপস্থিতি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর শুক্রবারের ঘোষণা অনুযায়ী দেশে এখনও পর্যন্ত ২৯ জনের দেহে পাওয়া গিয়েছে করোনার নতুন এই স্ট্রেনের উপস্থিতির প্রমাণ। যার মোকাবিলায় কড়া পদক্ষেপও করেছে ভারত সরকার। পাশাপাশি এই ভাইরাস নিয়ে কালচারও করেছে ভারত। আইসিএমআর-এর তরফে এক ট্যুইটে জনানো হয়েছে, প্রথম দেশ হিসেবে ভারতই ইউকে-র এই ভাইরাসের সফল কালচার করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026