কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)-এর চিকিৎসার দায়িত্বে রয়েছেন সরোজ মন্ডল সৌতিক পান্ডা এবং সপ্তর্ষি বসু। তিনি উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনিবার অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রাক্তন ভারত অধিনায়কের হঠাৎ বুকে ব্যাথা অনুভব হয়। মাথা ঘুরিয়ে বেহালার বাড়িতে পড়ে যান মহারাজ। সেখান থেকেই সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। একটি বেসরকারি হাসপাতালের এমারজেন্সিতে ভর্তি হয়েছেন সৌরভ। সৌরভের জন্য মেডিক্যাল বোর্ড বসলো হাসপাতালে।
সম্ভবত একটি মৃদু হার্ট অ্যাটাক হয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে। ইতিমধ্যেই তিন জন কার্ডিওলজিস্ট দেখছেন সৌরভকে। শুক্রবার রাতেই কিছুটা অসুস্থ বোধ করছিলেন সৌরভ। তবে সব কিছু ঠিক থাকবে বলেই অনুমান ছিল পরিবারের। তারপরই আজ সকালে অসুস্থ হয়ে পড়েন মহারাজ। জিম করার সময় ব্ল্যাক আউট হয়ে সৌরভের। সঙ্গে ছিল বুকে ব্যাথা। ফলে কোনও ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে উডল্যান্ডসে ভর্তি করা হয়েছে। আগে থেকেই হার্টের একটি সমস্যা ছিল সৌরভের, এমনটাই অনুমান চিকিৎসকদের। ফলে সেই সমস্যা আজই দেখা দিয়েছে বলে প্রাথমিক অনুমান চিকিৎসকদের।
এই মুহূর্তে হাসপাতালে সৌরভকে দেখার জন্য তৈরি করা হয়েছে মেডিক্যাল বোর্ড। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবস্থা এখন বেশ ভালো বলেই জানানো হয়েছে হাসপাতালের তরফে। একই সঙ্গে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, সৌরভ এখন কিছুটা সুস্থ আছেন। তাঁর হার্টের সমস্যা অনুমান করা হচ্ছে। বাকিটা ডাক্তাররা দেখে জবাব দেবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…