জ্যোতিষ

আজ ৩ রা জানুয়ারি, জানুন আজকের রাশিফল

মেষ – আপনার যদি পিত্তের সমস্যা থেকে থাকে তবে তা আজ বাড়াবাড়ি হতে পারে। এছাড়াও আপনি আজ পেটের যন্ত্রনায় কাবু হতে পারেন। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য আজকে শুভ যোগ রয়েছে, আপনার নিকটবর্তী কোন আত্মীয়র থেকে আপনি চাকরির ব্যাপারে সুসংবাদ পেতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল সবুজ।

বৃষ – চিকিৎসা ক্ষেত্রে আজকে আপনি বিরাট সাফল্য পাবেন। যারা চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কোনো সুসংবাদ আজ আসতে পারে। দিনের শুরুতে আজকে আপনার কর্ম ব্যস্ততা থাকলেও, বিকেলের পর থেকে আপনার সময় রঙিন হয়ে উঠবে। আপনি আজ শুভ রঙ হিসেবে নীল রঙের পোশাক পরিধান করতে পারেন।

মিথুন – যারা শিক্ষকতার কাজ করছেন তাদের আজকে আয় বৃদ্ধির সুবর্ণ সুযোগ রয়েছে। আপনি আজ বকেয়া টাকা ফেরত পেতে পারেন। দিনের শুরুতে আপনার আয় বৃদ্ধির সুবর্ণ সুযোগ রয়েছে। আজ আপনার বাড়িতে অতিথি সমাগম হবে, এবং নতুন কাজের সন্ধান পাবেন। যারা ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত আছেন তাদের সঙ্গে আজ বিশেষ কিছু হতে পারে। আপনি আজ শুভ রঙ হিসেবে সবুজ রঙের পোশাক পরিধান করতে পারেন।

কর্কট – আপনি আজ লটারি কাটতে পারেন আজকে আপনার আর্থিক যোগ শুভ। আপনার বাড়িতে শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে। এমন কারোর সঙ্গে আজকে আপনার পরিচয় হবে যিনি আপনাকে আপনার আশা অনুযায়ী কাজের ইঙ্গিত দেবেন। যারা ঈশ্বর বিশ্বাসী তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত আনন্দময় উল্লেখযোগ্য পূর্ণ হয়ে উঠবে। আপনি আজ শুভ রঙ হিসেবে লাল রঙের পোশাক পরিধান করতে পারেন।

সিংহ – যারা প্রেম করছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত রোমান্টিক হয়ে উঠতে পারে এবং উল্লেখযোগ্য পূর্ণ হয়ে উঠতে পারে। নতুন চাকরির সম্ভাবনা রয়েছে যারা চাকুরী খুঁজছেন। আজকে আপনি এমন কোন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন যার দ্বারা আপনি নিজেকে হালকা বোধ করবেন। আপনার হতাশা আজ খোলা আকাশে পাখি হয়ে উড়ে যাবে। আপনি আজ নীল রংয়ের পোশাক পরিধান করতে পারেন।

কন্যা – কাজের ক্ষেত্রে শুভ যোগাযোগের সম্ভাবনা রয়েছে আজ আপনার। দিনের শুরুতে আপনার কর্ম ব্যস্ততা থাকলেও দুপুরের পর থেকে সেই ব্যাপারটা কিছুটা হলেও কমবে। আপনার আর্থিক যোগ শুভ। যারা ব্যবসার জন্য এগিয়েছেন তাদের ব্যবসার দিকে সুযোগ রয়েছে। পিতা-মাতার শরীরের উপর ধান দিন। আপনি আজ শুভ রঙ হিসেবে হলুদ রঙের পোশাক পরিধান করতে পারেন।

তুলা – সকাল থেকেই আজকে আপনি বিভিন্ন কাজের মধ্যে বিরত থাকবেন। অতিরিক্ত কাজের চাপ আপনার কাঁধে এসে পড়বে। পারিবারিক দিক থেকেও আপনার কাঁধে অতিরিক্ত দায়িত্ব পড়বে। আপনি কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারবেন না। দিনের শুরুতে আপনার পরিশ্রম বাড়বে কিন্তু বিকেলের পর থেকে আপনার পরিশ্রম কিছুটা লঘু হবে। আপনার পরিবারে আজকে আত্মীয় সমাগমে হবে, ভাই বোনের সঙ্গে অযথা বিবাদে জড়িয়ে যেতে পারেন আপনি। আপনার জন্য শুভ রং ঘন নীল।

বৃশ্চিক – আপনি যার কাছ থেকে আজকে টাকা চাইবে তার থেকেই ‘না’ উত্তর পাবেন। বকেয়া টাকা কোনভাবেই আপনি আজ ফেরত পাবেন না। আর্থিক যোগ আজকে আপনার কাছে কিছুটা হলেও মন্দা থাকবে। আপনার যদি কাপড়ের ব্যবসা থেকে থাকে তবে আজ সে ক্ষেত্রে কিছুটা মন্দা দেখা যাবে। শুভ রঙ হিসেবে আজকে আপনি সবুজ রঙ ধারণ করতে পারেন।

ধনু – আজকে আপনার ঘাড়ে অনেক দায়িত্ব আসবে এবং আপনার কাজের চাপ বাড়বে। অফিসে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। তবে নতুন কাজ আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলতে পারে। ‌আজ নতুন কাজ পাওয়ার পাশাপাশি আপনি আপনার দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হবেন এবং নতুন কোন পরিকল্পনা আপনার মাথায় ঘোরাফেরা করবে। সন্ধ্যার পর থেকে আপনার সময় রোমান্টিক হয়ে উঠবে। আপনার স্ত্রীর সঙ্গে অথবা স্বামীর সঙ্গে দুর্দান্ত মুহূর্ত কাটাতে পারবেন। আজ আপনি লাল রংয়ের পোশাক পরিধান করতে পারেন।

মকর – যদি আপনার ব্লাড প্রেসার সংক্রান্ত কোন সমস্যা থেকে থাকে তবে তা আজ বাড়াবাড়ি হতে পারে। হৃদযন্ত্র বিকল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার নিয়মিত ব্যায়াম ও মেডিটেশন করা উচিত। আজ বিবাহিতদের জন্য দিনটি শুভ, কোনো সুসংবাদ আপনাদের কাছে আসতে পারে। আপনার স্বাস্থ্য ভালো থাকলেও পিতা-মাতার স্বাস্থ্য নিয়ে আপনার মধ্যে দুশ্চিন্তা থাকবে। আপনি আজ শুভ রঙ হিসেবে সবুজ রঙের পোশাক পরিধান করতে পারেন।

কুম্ভ – দাম্পত্য কলহে আজকে আপনার সারাটা দিন জের বার হয়ে যাবে। ব্যবসায় আর্থিক যোগ শুভ, কিন্তু যারা ক্রীড়াক্ষেত্রে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য পূর্ণ হয়ে উঠবে যা আপনি হয়ত কল্পনাতেও ভাবতে পারেননি। জেলা মৎস্যজীবী মৎস চাষ করেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত উল্লেখযোগ্য পূর্ণ, আপনি হয়তো আজ নতুন কোন কাজের সন্ধান পাবেন। শুভ রঙ হিসেবে ধারণ করুন হলুদ।

মীন – আপনার যদি পৃষ্ঠ বেদনা থেকে থাকে তবে তা আজকে বাড়বে। যাদের গেটে বাতের সমস্যা আছে তাদের এটা বাড়াবাড়ি হবে। আপনার স্ত্রীর অথবা স্বামীর শরীর ভালো যাবে না তাদের শরীরের প্রতি অতিরিক্ত যত্ন নিন। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় অর্থ উপার্জনের দুর্দান্ত সুযোগ রয়েছে আজ। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং কাজে লেগে পড়ুন। শুভ রং হিসেবে ধারণ করুন নীল।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026