রাজনৈতিক মহলে আরো একবার থাবা পড়ল করোনার। আর তার জেরে প্রাণ গেল মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসের দায়িত্বে থাকা মানিক মজুমদারের (Manik Majumdar)। তার মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী টুইটে শোক জ্ঞাপন করেছেন। বেলেঘাটা আইডি হসপিটালে করণা আক্রান্ত হয়ে তিনি বেশ কয়েকদিন ভর্তি ছিলেন। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপের দিকে যেতে শুরু করে।
করোনাভাইরাস পরীক্ষা করার পরে জানা যায় তিনি করণা আক্রান্ত। এছাড়াও তার রক্তচাপ জনিত সমস্যা ছিল। করণা আক্রান্ত হবার ফলে রক্তচাপের সমস্যা আরো বেশি বেড়ে যায়। শনিবার সকালে হাসপাতালে তিনি প্রাণ হারান। হাসপাতাল সূত্রে খবর সমস্ত করোনাভাইরাস বিধি মেনে তার শেষকৃত্য করা হবে।
মানিক বাবুর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টুইটারে শোক জ্ঞাপন করেছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন,”মানিকদার হাসিমুখ আর কেউ দেখতে পাবেন না।” মানিক মজুমদারের মৃত্যুর কারণে শনিবার তৃণমূলের সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছিল। এছাড়াও, এদিন দুপুর ১২ টা নাগাদ জেলাস্তরে বেশকিছু বৈঠক ছিল। সূত্রের খবর সেই সমস্ত বৈঠক বাতিল করা হয়েছিল.
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…