নিউজ

লকডাউন আইন ভাঙলে হতে পারে জেল, জানুন কী কী ধারায় শাস্তি হতে পারে

ভারতে করোনাতে আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনে হু হু করে বেড়েছে। তার সাথে গতকাল তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য গতকাল জনতা কার্ফু পালনের পর বিকেল থেকেই কেন্দ্রের তরফে লকডাউন চালু করা হয়েছে। সোমবার বিকেল ৫টার পর থেকে পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা করা হয়েছে। এরসাথে ঘোষণা করা হয়েছে যে লকডাউনের নিয়মভাঙা শাস্তিযোগ্য অপরাধ। এই আইন ভাঙলে পেতে হতে পারে শাস্তি।

একবার দেখে নিন আইন ভাঙলে কোন ধারায় কি কি সাজা রয়েছে।

কেউ যদি আইন ভাঙে তাহলে তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৮৮, ২৬৯, ২৭০, ২৭১ ধারায় মামলা রুজু করা হবে।

১৮৮ ধারা– সরকারি নির্দেশ অমান্য করলে এই ধারা প্রযোজ্য হবে।

২৬৯ ধারা – সংক্রামণ ব্যাধি ছড়ানোর বিরুদ্ধে, যা জামিন অযোগ্য ধারা।

২৭০ ধারা – জীবনের পক্ষে বিপদজ্জনক এমন সংক্রমণ ব্যাধি ছড়ালে এই ধারা প্রযোজ্য। এই ধারাও জামিন অযোগ্য। এখানে ২ বছর পর্যন্ত জেল হতে পারে।

২৭১ ধারা- কোয়ারেন্টাইনের আইন ভাঙলে এই ধারা প্রযোজ্য হবে।

সোমবার বিকেল ৫ তা থেকে শুক্রবার ২৭ মার্চ পর্যন্ত লকডাউন জারি থাকবে। রাজ্য সরকারের পক্ষ থেকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ নিয়ম ভাঙলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে সাজা দেওয়া হবে বলে নির্দেশিকায় ঘোষণা করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026