হাওয়া অফিসের তথ্য অনুযায়ী সোমবার থেকেই আকাশ থাকবে রোদ ঝলমলে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। এখন মার্চ মাসের শেষের দিক এবং চৈত্র মাসের মাঝামাঝি তবুও গরম সেভাবে অনুভূত হচ্ছে না। অন্যান্য বছর এই সময় তাপমাত্রা বেশি থাকে। ঝড়বৃষ্টি হলেও গরম অনুভূত হয়। এইবছর সেভাবে এখনও পর্যন্ত গরম টের পাইনি আমজনতা।
শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভালো ঝড়-বৃষ্টি হয়েছে। কোথাও শিল পড়েছে। রবিবার ও হালকা বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলাতে। তবে সপ্তাহের শুরু থেকেই আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাপমাত্রা বাড়বে বলে দিনের বেলা গরম ও বেশি পড়বে। এতদিন দিনে হালকা গরম লাগলেও রাতে ঠান্ডা অনুভূত হয়েছে। পাখা না চালিয়েও দিব্যি চলে যাচ্ছিলো। তবে এবার পাখা চালাতেই হবে।
আরও পড়ুন : আজ সোমবার, একনজরে দেখুন পেট্রোল, ডিজেল, সোনা, রুপো এবং রান্নার গ্যাসের দাম
হাওয়া অফিস জানিয়েছে যে সোমবার রাট থেকে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এই খামখেয়ালী আবহাওয়ার জন্য এই সপ্তাহের মাঝামাঝি তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্বু-কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশে। এরফলে পশ্চিমবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন হবে। উত্তরভারতের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও থাকবে।
সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতার পরিমান থাকবে ৭৬ শতাংশের কাছাকাছি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আদ্রতার পরিমান ৩৯-৮৯ শতাংশের মধ্যেই ছিল। আজ থেকেই তাপমাত্রা বাড়বে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…