খেলা

দেশের বর্তমান পরিস্থিতি সংকটময়, করোনা মোকাবিলায় সহযোগিতার বার্তা ‘বিরুষ্কার’

করোনা ভাইরাস আতঙ্ক উদ্বেগের একটি বড় কারণ যা পুরো বিশ্বকে আঁকড়ে ধরেছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার (২২ মার্চ) COVID-19 এর বিরুদ্ধে লড়াইয়ে দেশের সকল নাগরিকদের “জনতা কার্ফিউ” পালনের জন্য দেশবাসীকে আহ্বান করেছেন। ইনস্টাগ্রামে অনু্ষ্কা শর্মা একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি বিরাট কোহলির সাথে এই সংকটময় সময়ে আত্ম-বিচ্ছিন্নতা অনুশীলন করে নিরাপদে থাকার জন্য দেশের সকল নাগরিকদের অনুরোধ করেছেন। অনুষ্কা শর্মা আরও যোগ করেন, করোনা ভাইরাসের বিস্তার বন্ধ করার একমাত্র উপায় হল “একসাথে সকলের সহযোগিতা”।

এর আগেই ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইট করেন, তিনি দেশের প্রধানমন্ত্রী যে যে বার্তাগুলি দিচ্ছেন সেগুলো সবাইকে মেনে চলার জন্য অনুরোধ করেন এবং সকলকে একযোগে এই পরিস্থিতির সাথে লড়ার জন্য আহ্বান করেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেন। কোহলি জানান, “COVID-19 এর দ্বারা উত্থাপিত হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য সজাগ, মনোযোগী ও সচেতন হন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছেন, আমাদের নিরাপত্তার জন্য যে নিয়মাবলী রক্ষা করা হয়েছে, সেহেতু আমাদের অবশ্যই দায়িত্ব পালন করা দরকার। এর পাশাপাশি চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত ডাক্তার, নার্স ও অন্যান্যদের সাথে আমরা সম্পূর্ণ সহযোগিতা করব।”

আরও পড়ুন : ফুটবল জগতের নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়

ফরাসী ওপেন থেকে ইউরো ২০২০ পর্যন্ত বড় বড় স্পোর্টস ইভেন্টগুলির উপর মারাত্মক আঘাত হানে করোনা ভাইরাস, যার ফলস্বরূপ সেগুলি পিছিয়ে দেওয়া হয়েছিল। ভারতে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) যা ২৯ মার্চ থেকে শুরু হতে চলেছিল, তা ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বিশ্বে কোনো খেলাধুলা হচ্ছে না। সমস্ত খেলোয়াড়রাও সুরক্ষার জন্য নিজেদেরকে ঘর বন্দি করে রেখেছেন এবং সকলকে সচেতন হওয়ার জন্য বার্তা পাঠিয়েছেন। সম্প্রতি ভারত অধিনায়ক বিরাট কোহলি পাশাপাশি রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে সকলকে সুস্থ থাকার জন্য ও এই পরিস্থিতিতে মেডিকেল টিমের সাথে সহযোগিতা করার বার্তা দিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026