শুক্রবার করোনা সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি ভিডিও কনফারেন্স করেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলনে বলেন, “আমি আমার ভাষাতেই বলেছি, ডরেঙ্গে নেহি, লড়েঙ্গে। আমরা আমাদের ৭টা ল্যাবের কথাও জানিয়েছি তিনি তা নোট করেছেন। তিনি যে সব জিনিস করতে বলেছেন, তা আমরা অনেক আগেই করে নিয়েছি। আমি আন্তর্জাতিক বিমান বন্ধ করতে বলেছি। যেটা এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা। সবার আগে এগুলি বন্ধ করতে হবে। শুধু আমরাই না, মহারাষ্ট্র ও তেলেঙ্গানাও বিমান বন্ধ করার কথা বলেছে।” তিনি যে প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন, এই সময়ে ভয় না পেয়ে সতর্ক থেকে লড়তে হবে এই কথাও বলেছেন সেখানে।
আরও পড়ুন : আগামী ৬ মাস বিনামূল্যে রেশন পাবে রাজ্যবাসী, ঘোষণা মুখ্যমন্ত্রীর
শুধু তাই নয় সতর্কতার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী আরও একবার আবেদন জানিয়ে বলেন, “যদি আমার নিজের রোগ হতো তাহলে আমি নিজেকেও সরিয়ে রাখতাম। তেমন ভাবেই আমাদের সবার উচিত নিজেকে সরিয়ে রাখা। আমি বিশেষ করে সব ধর্মীয় প্রতিষ্ঠানকে বলবো, দয়া করে এক জায়গায় মিলিত হবেন না। এটা কোনো রাজনৈতিক লড়াই নয়, এটা হলো রোগের বিরুদ্ধে যুদ্ধ।”
২২ শে মার্চ রবিবার, জনতা কার্ফু পালনের জন্য আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে শুধু রবিবারই নয় এই সময়ে যতটা সম্ভব মানুষকে বাইরে বেরোতে বারণ করছে কেন্দ্র ও রাজ্য সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…