বিনোদন

শ্রীময়ীর ধুন্ধুমার দৃশ্য, টিকটকে ভাইরাল বাংলা সিরিয়ালের ভিডিও

কৌশিক পোল্ল্যে: ফেসবুক এমন একটি সার্বজনীন মাধ্যম যার উপকারিতায় গোটা বিশ্বই চলে এসেছে হাতে ধরা মুঠোফোনটিতে। গোটা দুনিয়ার নানান খবরাখবর জানা যায় শুধুমাত্র একটি ক্লিকেই, এছাড়া নানারকমভাবে মানুষদের বিনোদনের দিকটি বজায় রাখতে মজাদার সমস্ত ভিডিও তো রয়েছেই। তার উপর টিকটক অ্যাপের সংযোজন নেটদুনিয়ায় বাড়তি আকর্ষন যোগ করেছে। তরুন প্রজন্মের একাংশই টিকটকে ভিডিও বানাতে ও দেখতে ভীষন উৎসাহী।

ফেসবুকে আবারো এমন এক ভিডিয়োর সন্ধান মিলল, যা দেখে হাসিতে লুটোপুটি খেতে পারেন আপনিও। স্টার জলসার ধারাবাহিক ‘শ্রীময়ী’র সেই ধুন্ধুমার দৃশ্য যেখানে প্রতিবাদী শ্রীময়ী তার সতীন জুনকে প্রকাশ্যে দু গালে কষিয়ে চড় মারেন। এই গরমাগরম দৃশ্যটিই সুন্দরভাবে উপস্থাপন করলেন কিছু খুদে শিল্পী।

আরও পড়ুন : পরনে কালো বিকিনি, সি বিচে একান্তে ঝুমা বৌদি

নিখিল চন্দ্র দোলুই নামক এক জনৈক যুবক এই ভিডিয়োটি ফেসবুকে আপলোড করে। ভিডিয়োর জনপ্রিয়তার জেরেই লাইক ও কমেন্ট ভরে উঠেছে উত্তরোত্তর, এর শেয়ার সংখ্যাও হাজারের কাছাকাছি।

উল্লেখ্য এই ধরনের ভিডিয়ো তিনি প্রায়শই বানিয়ে থাকেন কখনো কোনো ধারাবাহিকের দৃশ্য আবার কখনও বা সিনেমার কোনো বিশেষ দৃশ্যই তাদের অভিনয়ের বিষয়। ইতিমধ্যেই স্টার জলসা ও জি বাংলায় সম্প্রচারিত বেশকিছু ভিডিও তারা সযত্নে বানিয়েছেন। তাদের তৈরি ‘ছোট বউ’ সিনেমার একটি দৃশ্যের ভিডিও রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। নিখিল ও তার খুদে সাঙ্গপাঙ্গদের মজাদার ভিডিওটি নীচের পোস্টে সাজানো রইল, একবার দেখে নিন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026