নিউজ

রেকর্ড হারে করোনা সংক্রমণ ভারতে, ৫ কোটি ছাড়ালো নমুনা পরীক্ষার সংখ্যা

ভারত : রেকর্ড হারে করোনা সংক্রমণে গতকালই ব্রাজিলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে আসে ভারত। গত একদিনে ৯০ হাজার করোনা আক্রান্তর রেকর্ড ছিলো সারা দেশে। সোমবার দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪২ লক্ষ ৪ হাজার ৬১৩। আর ব্রাজিলের  মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪১ লক্ষ ৩৭ হাজার ৬০৬।

তবে সেই তুলনায় প্রথম স্থানে আছে আমেরিকা, সেখানে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৬৪ লক্ষ ৬০ হাজার ২৫০। সোমবার মোট করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব-তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। কিন্তু গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৫,৮০৯ জন। এই বৃদ্ধির জেরে সব মিলিয়ে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লক্ষ ৮০ হাজার ৪২২ জন।

কিন্তু বিগত দুদিন করোনা আক্রান্তের সংখ্যা আগের তুলনায় বাড়লেও, আজ দৈনিক সংক্রমণ কমে ৭৫ হাজার হয়েছে। সারা ভারতে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৮৩ হাজার ৬৯৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১১৩৩ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭২,৭৭৫। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৩৩ লক্ষ ২৩ হাজার ৯৫০ জন। আমেরিকা এবং ব্রাজিলকেও পিছনে ফেলে দিয়েছে প্রতিদিনের করোনা আক্রান্তের হার।

করোনা আক্রান্তের প্রথম তালিকায় রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও তামিলনাড়ু ৷ এই মুহূর্তে মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ২৩ হাজার ৬৪১ জন। যেখানে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, ২৭,০২৭ জন৷ অন্ধ্রপ্রদেশে এই মুহূর্তে করোনা সংক্রমণের হার ৫ লক্ষ ৬ হাজার ৪৯৩ জন, মৃত্যু হয়েছে ৪,৪৮৭ জনের। আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬৯ হাজার ২৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৭,৯২৫ জনের। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৩ হাজার ৫২৬ জন, মৃত্যু হয়েছে ৪,৫৯৯ জনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026