বিনোদন

কঙ্গনাকে Y প্লাস সিকিউরিটি মানে অর্থের অপচয়ঃ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কেন একজন বলিউডের তারকা হিসেবে সিআরপিএফ-এর নিরাপত্তা পাবেন কঙ্গনা? এই নিয়েই প্রশ্ন ছোঁড়েন কৃষ্ণনগরের তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। সামান্য ‘টুইট করে সময় কাটানো’ বলিউড তারকাদের ওয়াই প্লাস নিরাপত্তা দিয়ে কেন অযথা অর্থের অপচয় করা হচ্ছে, এই নিয়ে সরব হন মহুয়া মৈত্র খোদ ট্যুইটারেই।

তৃণমূলের এই সাংসদ নিজেও ট্যুইট করেই জানান, “ভারতে প্রতি এক লক্ষ জনসংখ্যায় ১৩৮ জন পুলিশ রয়েছেন। সাধারণ মানুষকে পুলিশি নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে বিশ্বের ৭১টি দেশের মধ্যে নীচের দিক থেকে ভারত পঞ্চম স্থানে রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই, এর চেয়ে ভাল কোনও কাজে কি সরকারি অর্থ ব্যবহার করা যেত না?”

একজন পার্সোনাল সিকিউরিটি অফিসার ছাড়াও কঙ্গনার নিরাপত্তায় কম্যান্ডো সহ ১১জন সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবেন৷ ঠিক এখানেই বিজেপি সরকারকে খোঁচা দেন তৃণমূলের সাংসদ। প্রসঙ্গত, Y প্লাস হল তৃতীয় স্তরের নিরাপত্তা বলয়। এই শ্রেণীর নিরাপত্তায় ১১জনের মতো নিরাপত্তা কর্মী নিযুক্ত থাকে যাদের মধ্যে এক থেকে দুই জন NSG কমান্ডো এবং বাকিরা হয় পুলিশের দক্ষ কর্মী। উল্লেখ্য, এই মুহূর্তে দেশের প্রধান বিচারপতি এসএ বোবডে এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী ওয়াই প্লাস নিরাপত্তা পান। সেক্ষেত্রে একজন বলিউডের অভিনেত্রী কেন ওয়াই প্লাস সিকিউরিটি পেতে পারেন সেই ব্যপারেই তীব্র সমালোচনা করেন তৃণমূলের সাংসদ। তাঁর মতে, ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তার বন্দোবস্ত করে আসলে অর্থের অপচয় করছে কেন্দ্রীয় সরকার৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026