এবার কলকাতাতে করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেলো। ইংল্যান্ড ফেরত এক যুবকের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাস। এটিই পশ্চিমবঙ্গের প্রথম করোনা আক্রান্ত কেস। এর আগে করোনায় আক্রান্ত সন্দেহে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করলেও কারও শরীরে পজিটিভ পাওয়া যায়নি। ইংল্যান্ড ফেরত ওই যুবককে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসলেশন ওয়ার্ডে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
১৫ই মার্চ ইংল্যান্ড থেকে দেশে ফেরেন ওই যুবক। দেশে ফেরার পর যখন চেক করে হয় তখন আর শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি, কিন্তু তাকে বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এরপর তার নমুনা সংগ্রহ করে বেলেঘাটা আইডিতে পাঠানো হয়। সেখানেই পরীক্ষার পর আজ ধরা পড়ে তিনি করোনা আক্রান্ত।
আরও পড়ুন : করোনা আতঙ্কে বাতিল একের পর এক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল হল
ওই যুবকের পরিবারের সূত্রে জানা যাচ্ছে, ইংল্যান্ড থেকে দেশে ফেরার আগে সেখানে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন ওই যুবক। সেই পার্টির চারজনের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাস। সেখান থেকেই ওই যুবকের শরীরে ছড়িয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। ইংল্যান্ড থেকে ফেরার পর ওই যুবক বাড়িতে যাদের সংস্পর্শে গেছিলেন তাদেরও বেলেঘাটা আইডিতে আনা হচ্ছে বলে খবর, তাদেরও নমুনা সংগ্রহ করে দেখা হবে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…