করোনার প্রভাব দ্রুত বেড়েই চলেছে। বিশ্বের সব দেশেই মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ভারতে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৩৮ জনের বেশি। মৃত্যু হয়েছে ৩ জনের। আজ প্রথম কোলকাতাতে একজনের করোনা পজিটিভ এসেছে। নেওয়া হয়েছে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা।
এই পরিস্থিতিতে অ্যামাজন নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। ই-কমার্স সাইট অ্যামাজন ঘোষণা করেছে যে আগামী ৫ এপ্রিল পর্যন্ত ওষুধ ছাড়া সব ধরণের পণ্য বিক্রয় সাময়িকভাবে বন্ধ রাখা হবে। পরবর্তী কালে পরিস্থিতি বিচার করে ঠিক করা হবে পরিষেবা কখন চালু হবে।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গে প্রথম যুবকের শরীরে মিলল করোনা জীবাণু, ভর্তি বেলেঘাটা আইডিতে
কিন্তু অ্যামাজনের তরফে বলা হয়েছে যে অল্প কিছু ওষুধ, অত্যন্ত গুরুত্বপূর্ণ চাহিদা সম্পন্ন পণ্যের অর্ডার নেয়া হবে এবং ফুলফিলমেন্ট সেন্টার থেকে সেগুলো গ্রাহকের ঠিকানাতে পাঠানো হবে। এর ফলে অসুবিধা অনেক হবে কিন্তু তাদের কর্মীদের জীবনের কথা ভেবে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। বিভিন্ন জিনিসের উৎপাদন বন্ধ হওয়াতে তাদের নানা সমস্যাতে পড়তে হয়েছে, এরফলে ব্যবসাতে অনেক লোকসান হবে ঠিকই কিন্তু কর্মীদের সুরক্ষার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…