নিউজ

চিনে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮০৩

চিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে,গোটা চিন ছেয়ে গেছে আক্রান্ত, আতঙ্কিত মানুষের হাহাকারে।মাস খানেক আগে এক ডাক্তার করোনাভাইরাসের হুঁশিয়ারি দিয়ে পুলিশকে সতর্ক করলেও শাসক দল কোনও ব্যবস্থা নেয়নি, শাসক দলেও উপর ক্ষোভ বেড়ে যাচ্ছে হু হু করে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায়। সরকারি খবর অনুয়ায়ী শনিবার পর্যন্ত চিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছিল ৭২২, যা রবিবার পর্যন্ত এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮০৩ জন।

২৪ ঘণ্টায় ৮৬ জনের মৃত্যু হয়েছে, ৩,৩৯৯ জন নতুন ভাবে এই ভাইরাসে আক্রান্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪,৫৪৬ জন। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে চিনের সমস্ত, স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়। গোটা চিনে তাদের প্রায় সব দোকানই বন্ধ রেখেছে অ্যাপল এবং স্টারবাকস। বেজিংয়ের প্রসিদ্ধ রেস্তরাঁ, পাব ও কফির দোকানে অতি সামান্য কিছু ক্রেতার দেখা পাওয়া যাচ্ছে। সরকারি বাস এবং মেট্রো চলছে যদিও শহরে ঢোকা-বেরোনোর উপরে নানা বিধিনিষেধ জারি করা হয়েছে।

আরও পড়ুন : দিল্লির ভোটের ফল প্রকাশের পর শেষ হাসি হাসবে কে? কী জানাল Exit Poll

করোনাভাইরাসের কারণে চিনা পর্যটকদের উপর নিষেধাজ্ঞা সৃষ্টিতে বাড়াবাড়ি করছে কিছু দেশ এমনটা শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে জানান চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।চিনে নববর্ষের ছুটি শেষ হয়ে যাওয়ার পরও নিষেধাজ্ঞার কারণে অসংখ্য প্রবাসী চিনে ফিরে যেতে পারছে না। এখন পর্যন্ত ১৬টি শহরে কোয়ারেন্টাইন জারি হয়েছে, যে সব অঞ্চলে করোনাভাইরাস সংক্রমিত সেখানে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া হচ্ছে। সবদিকেই নজর রাখতে সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026