২০১৩ সালে তিনি যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন, সারা ভারতবর্ষ কেঁদেছিল। সেই তিনি, সচিন তেন্ডুলকর আজ আবার ব্যাট হাতে মাঠে নামলেন দীর্ঘ সাত বছর পরে। অস্ট্রেলীয় মহিলা ক্রিকেট দলের সদস্য অলরাউন্ডার এলিস পেরির ডাকে সাড়া দিয়ে অস্ট্রেলিয়ায় হয়ে যাওয়া ভয়ঙ্কর দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য এক ওভার ব্যাট করলেন তিনি। এই এক ওভার ব্যাট করা থেকে যা আয় হবে তার সমস্তটাই যাবে দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যর্থে।
দাবানলে সাহায্যের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটাররা অংশ নেন। সেখানেই এই ম্যাচ শুরু হওয়ার আগে ছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মহিলা দলের মধ্যে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ। সেই ম্যাচেই প্রথম ইনিংসের শেষে অস্ট্রেলীয় মহিলা দলের অলরাউন্ডার এলিস পেরির বিরুদ্ধে এক ওভার ব্যাট করেন তিনি। সাত বছর পর ব্যাট করতে নেমেও সেই পুরানো সচিনকে দেখা গেলো। কভার ড্রাইভ, লেগ গ্ল্যান্স মারলেন এই এক ওভারে।
আরও পড়ুন : হাড্ডাহাড্ডি লড়াই করে সিরিজ হারল ভারত
ক্রিকেট অস্ট্রেলিয়া আয়োজিত এই প্রদর্শনী ম্যাচে পন্টিং একাদশের কোচ হয়েছিলেন সচিন। নিজে না খেলার সিদ্ধান্ত নেন। কিন্তু অস্ট্রেলীয় মহিলা অলরাউন্ডার এলিস পেরি তাঁকে টুইটারে অনুরোধ করেন, দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য তার বিরুদ্ধে এক ওভার খেলার জন্য। সেই কথা রাখতেই আজ ইনিংস বিরতিতে এক ওভার তার এলিস পেরির বিরুদ্ধে খেললেন লিটল মাস্টার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…