খেলা

বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে IPL-এর ফাইনাল ম্যাচ

২০২০ সালের আইপিএল ফাইনাল ম্যাচটি আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে একটি প্রতিবেদনে জানা গেছে। তৈরির কাজ শেষ হলে এই স্টেডিয়াম বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে। বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকেও ছাপিয়ে যাবে ১,১০,০০০ দর্শকধারী এই স্টেডিয়াম।

BCCI এর তরফ থেকে এর আগেও একটি ম্যাচের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই মাঠে কিন্তু এই বছরের মার্চে তৈরির কাজ শেষ হওয়ার কথায় সেটি সম্ভব হয়নি। তবে, এখন আবার জানা গেছে যে BCCI এই স্টেডিয়ামে আরও একটি বড় খেলা আয়োজন করতে পারে। এছাড়া আগামী মরশুমের আইপিএলের ফাইনালটি আহমেদাবাদে হওয়ার কথা রয়েছে। সোমবার নতুন দিল্লীতে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর একটি সূত্র থেকে জানা গেছে যে, আইপিএল ২০২০ ফাইনালটি এই স্টেডিয়ামে করতে আগ্রহী কিন্তু নিশ্চয়তার জন্য ফেব্রুয়ারী অবধি অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন : কখন কখন শুরু হবে আইপিএলের খেলা, জানাল সৌরভ গাঙ্গুলি

সর্দার প্যাটেল স্টেডিয়ামটি স্থাপিত হয় ২০১৮ সালের জানুয়ারী মাসে এবং আশা করা হয়েছিল এই বছরের আইপিএল শুরুর আগে এটি পুরোপুরি তৈরি হয়ে যাবে যদিও আহমেদাবাদে এখনও নির্মাণ কাজ চলছে। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন আগেই নিশ্চিত করেছিল যে স্টেডিয়ামটিতে প্রায় এগারোটি পিচ থাকবে যা খেলোয়াড়দের বোলিং এবং ব্যাটিং উভয়ই অনুশীলন করতে সহায়তা করবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026