টেলিকম দুনিয়ায় নিজেদের শীর্ষে রাখার প্রতিনিয়ত চেষ্টা করে কোম্পানিগুলি। তবে সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পর একাধিক সমস্যার সম্মুখীন হয় সংস্থাগুলি। এদের মধ্যে জিও নিরাপদ জায়গায় থাকলেও বাকিদের ভবিষ্যৎ সংকট দেখা দেয়। এই পরিস্থিতি থেকে বাঁচতে বিএসএনএল এর তরফ থেকে গ্রাহকদের জন্য আনা হয়েছে একটি নতুন প্রিপেইড প্ল্যান।
১,১৮৮ টাকায় ৩০০ দিনের সুবিধাসহ এই প্ল্যানটি কেবলমাত্র ২১ জানুয়ারি ২০২০ পর্যন্তের জন্য চালু হলেও পরবর্তীকালে তা বাড়িয়ে মার্চ মাস পর্যন্ত করা হয়। যদিও আগে এই প্ল্যান আনা হয়েছিল ৩৬৫ দিনের জন্য কিন্তু সংস্করণের পর ৬৫ দিন কমিয়ে ৩০০ দিনের জন্য করা হয়। চেন্নাই এবং তামিলনাড়ু সার্কেলের জন্য আনা হয়েছিল এই সুবিধা তাই এই নতুন অফারের বিস্তারিত তথ্য তামিলনাড়ু ওয়েবসাইট থেকে পাওয়া যাবে বলে জানা গেছে। এই প্ল্যানের সুবিধা গুলি হল প্রতিদিন ২৫০ মিনিট কল, ৫ জিবি ডেটা এবং ১২০০ টি এসএমএস।
আরও পড়ুন : কম খরচে রিচার্জ করুন, দেখে নিন Airtel এর চারটি দুর্দান্ত প্ল্যান
এর আগেও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অতিরিক্ত ৭১ দিনের সুবিধা সহ বিএসএনএল ১৯৯৯ টাকার একটি প্ল্যান এনেছিল। যেটির সুবিধা ২৬ শে জানুয়ারী থেকে ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত পাওয়া যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…