বিনোদন

মা হওয়ার সুখ থেকে বঞ্চিত ইন্দ্রানী হালদার, আফসোস অভিনেত্রীর

ইন্দ্রানী হালদার টলিউডের নামজাদা অভিনেত্রী। বড়পর্দা হোক কিংবা ছোটপর্দা ৫০ পেরিয়েও অভিনয় জগতে নিজের দাপট বজায় রেখেছেন অভিনেত্রী। নিজের কর্ম জগতে চূড়ান্ত সফল তিনি। আজকের সময়ে দাঁড়িয়েও ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও প্রতিনিয়ত একাধিক কাজ করে চলেছেন তিনি। সম্ভবত বর্তমানে মৈনাক ভৌমিকের সাথে ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি। বলাই বাহুল্য, অভিনেত্রী নিজের কর্ম জগতে চূড়ান্ত সফল হলেও ব্যক্তিগত জীবনে তিনি পুরোপুরি সফল হতে পারেননি একথা তিনি স্বীকার করেছেন নিজেই।

অভিনেত্রী একবার নিজেই জানিয়েছিলেন, কেরিয়ারের পিছনে ছুটতে ছুটতে কখনো মা হয়ে ওঠা হয়নি তার। নিজের স্বামী ভাস্করকেও বাবা হওয়ার সুখ দিতে পারেননি তিনি। যখন তারা সন্তানের কথা চিন্তা করেছিলেন তখন দেরী হয়ে গিয়েছিল অনেকটাই। তবে পরবর্তীকালে সন্তান দত্তক নেওয়ার কথাও জানিয়াছিলেন নিজের স্বামীকে, তবে এই প্রসঙ্গ বারবারই এড়িয়ে যান তিনি। তবে বর্তমানে সবটাই মানিয়ে নিয়েছেন তারা, সেকথাও বলেছেন অভিনেত্রী।

একথা বলতে গিয়ে অভিনেত্রীর গলা ভারী হয়ে আসছিল। বাস্তব জীবনে তিনি মা হতে না পারলেও গোটা টলিউড ইন্ডাস্ট্রির মামনি তিনি। তবে একথা প্রকাশ্যে আসার পর থেকেই আবারো তার ভক্তদের মাঝে চর্চায় অভিনেত্রী। চলতি বছরের শুরুতেই স্টার জলসা অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’ শেষ হওয়ার পরই একটা লম্বা বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। তবে যত তাড়াতাড়ি সম্ভব কাজে ফিরেছেন তিনি। বর্তমানে আবারো নিজের ব্যস্ত শিডিউলের মধ্যে ঢুকে গেছেন ইন্দ্রানী হালদার। আপাতত অভিনেত্রীর ভক্তরা তাকে আবারও পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026