বিনোদন

মুক্তির আগেই ২০ কোটি আয়, ‘RRR’এর রেকর্ড ভাঙল ‘KGF2’

গতমাসের শেষের দিকেই মুক্তি পেয়েছে এস এস রাজামৌলি পরিচালিত ‘আর আর আর’। এই ছবি মুক্তির আগে থেকেই রেকর্ড ভাঙতে শুরু করেছিল বক্সঅফিসে। এই ছবির হাত ধরেই রাজামৌলি নিজের পরিচালিত আরো এক ছবি ‘বাহুবলি ২’এর রেকর্ড ভেঙে দিয়েছে। এবার মুক্তির আগেই ‘আর আর আর’এর রেকর্ড ভাঙলো প্রশান্ত নীল পরিচালিত ও যশ অভিনীত ‘কেজিএফ ২’। মুক্তির আগেই বক্সঅফিসে ২০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।

‘আর আর আর’এর মতই এই ছবিরও অনলাইনে অ্যাডভান্স টিকিট বুকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ঝড়ের গতিতে বিক্রি হচ্ছে টিকিট। ‘কেজিএফ চ্যাপটার ১’ মুক্তি পাওয়ার পর থেকেই দক্ষিণী অভিনেতা যশের জনপ্রিয়তা চলে গিয়েছে শিখরে। দর্শকমহলে তার একটা আলাদা ভক্তমহল তৈরি হয়েছে, যার জন্য এই ছবির ক্রেজ এতো। দীর্ঘদিন ধরেই কেজিএফের সিক্যুয়ালের জন্য অপেক্ষায় ছিলেন অনেকেই। অবশেষে সেইসময় আগত। আর একদিন পরেই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে প্রশান্ত নীল পরিচালিত এই ছবি। ‘আর আর আর’এর রেশ কাটতে না কাটতেই ‘কেজিএফ ২’ নিয়ে হাজির দক্ষিণী অভিনেতা যশ। রাম চরণ ও জুনিয়র এনটিআরকে টেক্কা দিতে হাজির যশ।

এই ছবি পাঁচটি ভাষায় বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। অনলাইনে অ্যাডভান্স টিকিট বুকিংয়ের ক্ষেত্রে হিন্দিতে এই ছবি ইতিমধ্যেই আয় করেছে ১১.৪০ কোটি টাকা, যা ‘আর আর আর’এর ডবলেরও বেশি। হিন্দিতে ‘আর আর আর’ মুক্তির আগে অনলাইন টিকিট বুকিংয়ের দিক দিয়ে আয় করেছিল ৫ কোটি টাকা। অ্যাডভান্স টিকেট বুকিংয়ে কন্নড়ে ‘কেজিএফ ২’এর আয় ৪.৯০ কোটি টাকা, মালায়লমে ১.৯০ কোটি টাকা, তামিলে ২ কোটি টাকা ও তেলুগুতে ৫ লক্ষ টাকা। ছবি মুক্তি পেতে বাকি এখনো একদিন। আর এই একদিনে আয় যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি এখন প্রায়ই টেক্কা দিচ্ছে বলিউডের পাশাপাশি হলিউডকেও, যা রীতিমত চিন্তার ভাঁজ ফেলেছে বহু পরিচালকদের কপালে। অনেকেই এখন ঝুঁকছেন দক্ষিণী তারকাদের দিকে। বলিউডের একাধিক তারকাকে এখন প্রায়ই দেখা যাচ্ছে দক্ষিণী ছবিতে। দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি এখন যে সব দিক দিয়েই বলিউডের থেকে এগিয়ে রয়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026