ভাইরাল & ভিডিও

‘কেউ সাহায্য করেনি’, করোনা আক্রান্ত শ্বশুরকে কাধে তুলে হাসপাতালে পৌঁছলেন গৃহবধূ

করোনা মহামারী আমাদের এমন কিছু ঘটনা দেখিয়েছে বা শিখিয়েছে যা প্রেরণা এবং মানুষের খারাপ সময়কে দেখতে শিখিয়েছে। আমাদের এইসব ভিডিও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কিভাবে মানুষের বিপদের দিনে মানুষকে পাশে দাঁড়ানো উচিত। সেরকমই একটি ভিডিও সোশাল মিডিয়ায় দারুন ভাইরাল হলো। এই ভিডিওটি অসমের একটি গ্রামের।

এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি অসমের একজন গৃহবধূ তার ৭৫ বছর বয়সী বৃদ্ধ শ্বশুরমশাই কে কাধে করে তুলে নিয়ে হাসপাতালে যাচ্ছেন। তার শ্বশুর করোনা আক্রান্ত এবং তার জন্য কোনো সাহায্য বা কোনো অ্যাম্বুলেন্স জোগাড় করা সম্ভব হচ্ছেনা। তাই অগত্যা ৭৫ বছর বয়সী থুলেশ্বর দাসকে কাধে করে তুলে একটি অটো রিক্সা করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় তার বছর ২৫ এর বৌমা নিহারিকা দাস।

থুলেস্বর বাবুর ছেলে সূর্য শহরে চাকরি করে। তার বাড়িতে রয়েছে তার বৌমা যে তার দেখাশোনা করে। কিন্তু তিনি করোনা আক্রান্ত হলে কাউকে তার পাশে পাওয়া যায়না। সেই সময় চিকিৎসক তাকে বাড়ি থেকে সামান্য দূরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সবার কাছে সাহায্য চাওয়ার জন্য নিহারিকা স্থানীয়দের দরজায় দরজায় যায়, কিন্তু তাকে খালি হাতেই ফিরতে হয়। অবশেষে একটি অটো রিক্সা জোগাড় করে নিজেই তার বৃদ্ধ শ্বশুরকে কাধে করে তুলে নিয়ে গিয়ে অটো করে হাসপাতালে নিয়ে যায় নিহারিকা।

এখন তার শ্বশুর স্থানীয় কোভিড কেয়ার সেন্টারে আছেন। তার চিকিৎসা চলছে। অন্যদিকে নিহারিকা নিজেও করোনা আক্রান্ত হয়েছেন। তার চিকিৎসাও চলছে বাড়ি থেকে। কিন্তু নীহারিকার তার শ্বশুরের প্রতিবে ভালোবাসা এবং দায়িত্ববোধ তাকে এক রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত করেছে। সোশাল মিডিয়ায় তার এই কীর্তির নানান লেখা এবং সাহসের কাহিনী প্রকাশ হচ্ছে। একজন আদর্শ বৌমা হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছেন অসমের একটি গ্রামের মেয়ে নিহারিকা দাস।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026