গতবছরের ন্যায় এবারও ভক্তশুণ্য হতে চলেছে পুরী রথযাত্রা। আজ একটি নির্দেশিকা জারি করে ওড়িশা সরকার জানিয়ে দিয়েছে, আগের বারের মতো এবারেও পুরীর রথ যাত্রায় কোনরকম ভক্ত সমাগম হবে না। আগের বারে যেভাবে সমস্ত ধরনের করোনা বিধি মেনে একদম ফাঁকায় রথযাত্রার করা হয়েছিল ঠিক সেই রকম ভাবেই এবছরের রথযাত্রার করা হবে।
রথযাত্রা কিছুদিন আগে থেকে পুরী চত্বর সম্পূর্ণরূপে ঘিরে ফেলা হবে। উড়িষ্যা পুলিশ সম্পূর্ণ ব্যাপারটি দেখাশোনা করবেন। তারা নিশ্চিত করবেন যেন এবারে রথ যাত্রার সময় কোন ভাবে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আগের বছর এরকম সুস্থভাবে রথযাত্রা হয়েছিল সে রকমই হয়।
এবারে রথযাত্রা পড়েছে ১২ জুলাই। তার আগেই পুরী চত্বরের চতুর্দিক ঘিরে ফেলা শুরু করবে ওড়িশা সরকার। সমস্ত পুরোহিতদের করোনা পরীক্ষা করা হবে। তারপর যাদের রিপোর্ট নেগেটিভ আসবে তাদেরকে শুধু এই রথ টানার অনুমতি দেওয়া হবে।
মন্দিরের একজন সেবাইত রাকেশ দৈতাপতি নিজেও জানিয়েছেন এবারে তারা সমস্ত রকমের সুরক্ষা ব্যবস্থা নিয়ে তারপরেই পুরীর রথযাত্রা উৎসব করবেন। টিভির মাধ্যমে ভক্তরা সমস্ত রথযাত্রা দেখতে পাবেন একেবারে লাইভ। যারা পূজারী থাকবেন এবং যারা সেখানকার শেবাইত থাকবেন শুধুমাত্র তারা এবারে রথযাত্রায় রথ টানতে পারবেন। তার সাথেই, পুলিশ কর্মী এবং রাজ্য প্রশাসনের সহায়তায় এ বারের জন্যেও পুরীর রথযাত্রার ভালোভাবে নিষ্পন্ন হবে বলে মনে করছেন মন্দিরের পুরোহিতরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…