নয়াদিল্লি: ভারত বায়োটেকের কোভ্যাকসিন (Covaxin) এবং অক্সফোর্ডের কোভিশিল্ডের অনুমোদনের বিষয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। রবিবার (Sunday) ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ বা আইসিএমআর (ICMR) আশ্বাস দিয়েছে যে, এই দুটি করোনা ভাইরাস (Coronavirus) প্রতিরোধী ভ্যাকসিনের কার্যকারিতা আরও বেশি। বিশেষত ট্রায়াল চলাকালীন অন্যান্য ভ্যাকসিনের চেয়েও অনেক বেশি নিরাপদ ভারত বায়োটেকের কোভ্যাকসিন।
বর্তমানে মানবদেহে তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলেছে কোভ্যাকসিনের। তবে সেই ট্রায়ালের ফলাফল প্রকাশের আগেই রবিবার ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই) অনুমোদন দিয়েছে এই ভ্যাকসিন ব্যবহারের। তবে আইসিএমআর প্রধান বলরাম ভার্গব, ইন্ডিয়া টুডকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, জরুরি ব্যবহারের অনুমোদন যথাযথ বিবেচনার পরই দেওয়া হয়েছে। কোভ্যাকসিন কোভিডের নতুন স্ট্রেনের বিরুদ্ধে আরও ভাল প্রমাণিত।
কীভাবে এই ভ্যাকসিন উপলব্ধ হবে? ICMR প্রধান জানান, “ভ্যাকসিনগুলি অনুমোদন করা হয়েছে। সেগুলি মজুদ করা হয়েছে। দেশের বেশ কয়েকটি রাজ্যে ভ্যাকসিনের ড্রাই-রানও চলেছে, যা এখনও পর্যন্ত সফল। আমাদের সবকিছু প্রস্তুতি রয়েছে। টিকা দেওয়ার জন্যও প্রস্তুত। আগামী এক-দু’সপ্তাহের মধ্যে এই ভ্যাকসিন রোল আউট না হওয়ার কোনও কারণ আমি দেখতে পাচ্ছি না।”
ভার্গব বলেন, “কোভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে সুরক্ষার কোনও সমস্যা দেখা যায়নি। তৃতীয় পর্যায়ের ট্রায়াল আরও বেশি জনের উপর চলেছে। আগামী কয়েকদিনের মধ্যে সেই তথ্যও হাতে আসবে। তখন বিষয়গুলি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হবে।” তবে সব ভ্যাকসিনদের মধ্যে কোভ্যাকসিনকে কেন এগিয়ে রাখছেন তিনি এ প্রসঙ্গে তিনি বলেন, “ফাইজার ভ্যাকসিন করোনভাইরাস নতুন স্ট্রেনের বিরুদ্ধে কার্যকর নাও হতে পারে। কোভ্যাকসিন নতুন স্ট্রেনের বিরুদ্ধে আরও কার্যকর হবে কারণ এটি একটি সম্পূর্ণ ভাইরাসের ভ্যাকসিন। কোনও এমআরএন ভ্যাকসিন নয়। এছাড়াও ফাইজার-মর্ডানার থেকে বেশি তাপমাত্রায় (২-৮ ডিগ্রি) সংরক্ষণ করা যায়।” তবে আরও তথ্যর অপেক্ষায় রয়েছে বিজ্ঞানী এবং গবেষক মহলও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…