বিনোদন

পরনে লাল রঙের বিকিনি টপ, মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন কিয়ারা আডবাণী

কিছুদিন আগেই ছুটি কাটাতে মলদ্বীপে গিয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani)।  মলদ্বীপ থেকে প্রচুর ছবি শেয়ার করছেন কিয়ারা। সম্প্রতি কিয়ারার শেয়ার করা একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।  ছবিটিতে কিয়ারার পরনে রয়েছে লাল রঙের বিকিনি টপ এবং র‍্যাপ বটম।  এর সঙ্গে মানানসই করে কিয়ারা মাথায় বেঁধেছেন ব্যান্দানা, চোখে পরেছেন সাদা ফ্রেমের ওভারসাইজড রেট্রো সানগ্লাস। ছবিতে দেখা যাচ্ছে, মলদ্বীপের সবুজের মাঝে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছেন কিয়ারা।

গত বছর চণ্ডীগড়ে ‘যুগ যুগ জিও’ ফিল্মের শুটিং করছিলেন বরুণ ধাওয়ান (varun Dhawan), কিয়ারা আডবাণী, অনিল কাপুর (Anil Kapoor), নিতু সিং (Neetu singh)। চণ্ডীগড় থেকে মুম্বই  ফিরে বরুণ ও নিতুর করোনা পজিটিভ ধরা পড়ে। কিন্তু অনিল ও কিয়ারার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। এরপর বেশ কিছুদিন হোম কোয়ারেন্টিনে থাকতে হয় অনিলের কাপুর ও কিয়ারাকে।

গত বছর ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছে কিয়ারা আডবাণী অভিনীত কমেডি ফিল্ম ‘ইন্দু কি জওয়ানি’। ফিল্মটি  বক্স অফিসে সাফল্য না পেলেও ইন্দুর চরিত্রে  কিয়ারার অভিনয় প্রশংসিত হয়েছে।  এছাড়া গত বছরেই ওটিটি প্ল‍্যাটফর্ম ডিজনি হটস্টারে  মুক্তি পেয়েছে অক্ষয়কুমার ও কিয়ারা আডবাণী অভিনীত হিন্দি ফিল্ম ‘লক্ষ্মী’। দক্ষিণী ফিল্ম ‘কাঞ্চনা’-র হিন্দি রিমেক হলো ‘লক্ষ্মী’। চিত্রনাট্যের দুর্বলতা সত্ত্বেও অক্ষয় ও কিয়ারার স্টারডম ‘লক্ষ্মী’-কে হিট ফিল্ম বানিয়েছে।  ডিজনি হটস্টারের তরফে জানানো হয়েছে, ‘লক্ষ্মী’ ভিউয়ারস রেকর্ড ব্রেক করতে সফল হয়েছে।  চলতি বছরে কিয়ারার হাতে রয়েছে একাধিক ফিল্ম।  এর মধ্যে ‘শেরশাহ’ ফিল্মে কিয়ারা অভিনয় করছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)-এর বিপরীতে।  এছাড়া কার্তিক আরিয়ান(Kartik Arian)-এর বিপরীতে ‘ভুল ভুলাইয়া 2’ ফিল্মে অভিনয় করছেন কিয়ারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026