করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ সহ ভারতও মানব শরীরে উপযোগী করোনার প্রতিষেধক আবিস্কারে মরিয়া হয়ে উঠেছে। দেশ জুড়ে করোনার সংক্রমণ যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে উদ্বিগ্ন চিকিৎসক মহল। গত ১৩ই জুলাই ভারত বায়োটেক সংস্থার তৈরি কোভাক্সিনের মানব শরীরে ট্রায়ালের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবার ভারতের আরেক সংস্থা আহমেদাবাদের ফার্মাসিউটিক্যাল সংস্থা জাইডাস ক্যাডিলারের তৈরি আরও একটি করোনার প্রতিষেধকের প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে বুধবার থেকে।
জানা গিয়েছে, আহমেদাবাদের ফার্মাসিউটিক্যাল সংস্থা জাইডাস ক্যাডিলারের তৈরি প্রতিষেধক ZyCov-D-এর দুই দফায় ট্রায়াল হবে। এবং তা করা হবে ১০০০ জন স্বেচ্ছাসেবকের উপর। এই দুই দফায় মানব শরীরে প্রতিষেধকটির ট্রায়ালের উপর নির্ভর করছে প্রতিষেধকটির পরবর্তী ট্রায়ালের অনুমতি। জাইডাস ক্যাডিলার সংস্থার চেয়ারম্যান পঙ্কজ প্যাটেল জানিয়েছেন, এই প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল শেষ হতে কমপক্ষে দুই থেকে তিন মাস সময় লাগবে।
সংস্থার তরফে জানান হয়েছে, প্রতিষেধকটির ট্রায়াল সবরকম নিয়মাবলি মেনেই চলছে। তবে আগামী তিন মাস সময় না গেলে বোঝা সম্ভব নয় প্রতিষেধকটি মানব শরীরে উপযোগী কিনা। এদিকে ভারত বায়োটেকের তৈরি কোভাক্সিনের দুই দফায় হিউম্যান ট্রায়াল হবে। যা ১,১০০ জন স্বেচ্ছাসেবকের উপর করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…