নিউজ

দেশের নিরাপত্তার স্বার্থেই ভারতীয় সেনার পর আধা সামরিক বাহিনীতেও নিষিদ্ধ ফেসবুক

সেনাবাহিনীর পরে এবার আধা সামরিক বাহিনীতে নিষিদ্ধ করা হল ফেসবুক। মূলত দেশের নিরাপত্তার স্বার্থেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা শুধুমাত্র যে বর্তমান কর্মরত কর্মীদের জন্যই বরাদ্দ এমন নয়, অবসর প্রাপ্ত কর্মীরাও এখন থেকে ফেসবুক ব্যবহার করতে পারবেন না। আসলে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের মাধ্যমে দেশের গোপন তথ্য শত্রূপক্ষের কাছে চলে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে।

কেন্দ্র সরকার মনে করছে হানি-ট্র্যাপে ভারতীয় নিরাপত্তাবাহিনীর সেনাদের সাথে শত্রূপক্ষ যোগাযোগ করতে পারে। আর এর ফলে দেশের বহু গোপন তথ্য শত্রূদের কাছে চলে যাবার আশঙ্কা রয়েছে। আর তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই পদক্ষেপ নিয়েছে।

এর আগে ভারতীয় সেনাবাহিনীতে ৮৯টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল। দেশের নিরাপত্তার স্বার্থেই এই অ্যাপগুলির ব্যবহার বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তাই কর্মরতদের পাশাপাশি আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সেনাদের ক্ষেত্রেও ফেসবুক নিষিদ্ধ করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026