নিউজ

নতুন কর্মী নিয়োগ নয়, অবসরপ্রাপ্ত কর্মীদের পুনঃনিয়োগের পথেই হাঁটল ভারতীয় রেল

ভারতীয় রেলের তরফে বড়সড় সিদ্ধান্ত। রেল বোর্ডের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এবার আর রেলে নতুন নিয়োগ করা হবে না। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত যেসমস্ত রেলকর্মী রয়েছেন তাঁদের পুনঃনিয়োগ করার কথাও জানিয়েছে রেল। রেলের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে জোনের GM-এর অবসরপ্রাপ্ত যেসব রেলকর্মীরা রয়েছেন তাঁদের ফের নিয়োগ করা হবে। জানান হয়েছে, GM-এর যেসমস্ত ট্রেন চালক, গার্ড, স্টেশন ম্যানেজার প্রভৃতি পদে থাকা অবসরপ্রাপ্ত রেলকর্মীরা রয়েছেন তাঁদের পুনরায় নিয়োগ করা যাবে।

দেশ জুড়ে করোনা সংক্রমণের ফলে লক ডাউন জারি হয় মার্চ মাসে। এরপর থেকেই দেশে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া কোনো পরিষেবাতে ছাড় দেওয়া হবে না। সেরকম ভাবেই গত মার্চ মাস থেকে লক ডাউনের ফলে সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায় রেল চলাচল পরিষেবা। আর এর ফলেই রেলের কোষাগারে টান পড়ে। দেশের অর্থনীতিতে ক্রমশ ধ্বস নামে। রেল বহুদিন যাবৎ বন্ধ থাকায় রেলের তরফে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত শুক্রবার রেল বোর্ডের তরফে এমন বিবৃতি দেওয়ার পর আলোড়ন শুরু হয়েছে চারিদিকে। লক ডাউনে কাজ হারিয়েছেন অনেক কর্মীই। এরপর ফের পুনঃনিয়োগ বাতিলের সিদ্ধান্তে বেকার সমাজের মাথায় হাত পড়েছে। রেলকর্মী সংগঠন রেলের এই সিদ্ধান্তের বিরোধীতা করেছে। রেলের এমন সিদ্ধান্তের কারন হিসেবে জানান হয়েছে, নতুন কর্মীদের নিয়োগের পর তাঁদের প্রশিক্ষণ দিতে হয় ৩ থেকে ৬ মাস।

এরপর লাইন ট্রেনিং থাকে। সবশেষে চাকা ধরতে সুযোগ দেওয়া হয়। কিন্তু অবসরপ্রাপ্ত যেসমস্ত কর্মীরা রয়েছেন তাঁরা যেহেতু অভিজ্ঞতাসম্পন্ন তাই তাঁদের ৭ দিন প্রশিক্ষণ দিলেই চাকা ধরতে পারবেন তাঁরা। এছাড়া প্রসঙ্গত উল্লেখ্য, অবসরপ্রাপ্ত কর্মীদের বেতন দেওয়া হবে তাঁদের শেষ পাওয়া বেতনের অর্ধেক। কিন্তু সেখানে নতুন কর্মী নিয়োগ করলে তাঁদের সম্পূর্ণ বেতন দিতে হবে। যা দীর্ঘ লক ডাউনের পর রেলের পক্ষে সম্ভব নয় বলে জানান হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026