নিউজ

দারুন সুখবর! ১০৩ টাকায় করোনার ওষুধ, কবে পাওয়া যাবে ভারতে?

করোনার প্রতিষেধক হিসাবে অন্যতম হল ফ্যাভিপিরাবির। শনিবার এই অ্যান্টিভাইরাল ড্রাগ ফ্যাভিপিরাবির উৎপাদন ও বিপণনের অনুমোদন পেয়েছে কেন্দ্রের তরফ থেকে। শুক্রবার ভারতের ড্রাগস কন্ট্রোলার করোনার সম্ভাব্য চিকিৎসা হিসাবে ”জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য” এই ওষুধটিকে অনুমোদন করেছে বলে জানা গেছে। শনিবার গ্লেনমার্ক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ওষুধ আগামী সপ্তাহে বাণিজ্যিকভাবে চালু হবে। আর এই মাসের শেষের দিকে প্রেসক্রিপশন দেখলে ওষুধের দোকানে ওষুধ মিলবে।

এই ওষুধ ব্যবহার প্রসঙ্গে একজন চীন স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন যে এই অ্যান্টিভাইরাল ড্রাগ ফ্যাভিপিরাবির ব্যবহার করে ৯১ শতাংশ রোগীর ফুসফুসের অবস্থার উন্নতি হতে দেখা গিয়েছে। আবার জাপানের রোগীদের ক্ষেত্রেও এই ওষুধ ব্যবহারের পর সাফল্য এসেছে। ১৪ দিনের মধ্যে ৮৮ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছেন। জাপানেই এই ওষুধটি তৈরী করা হয়েছিল। আর এই ওষুধটিকে ইনফ্লুয়েঞ্জা রোগীদের ক্ষেত্রে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল।

বর্তমানে এই ওষুধটি ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, চীন, ফ্রান্স, অন্যান্য দেশের ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। চিনে এই ওষুধটি ৩৪০ জন রোগীর মধ্যে প্রয়োগ করা হলে ভালোই সফল হয়েছিল এই ওষুধ। ভারতে এই মাসের শেষে ওষুধ পাওয়া যাবে। প্রতি ট্যাবলেটের দাম হবে ১০৩ টাকা।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026