রবিবার সারাদিন কলকাতা সহ আশেপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ সারাদিনে কলকাতা সহ আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সপ্তাহে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় হালকা বৃষ্টি হলেও রবিবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানাচ্ছে হওয়া অফিস। আজ সারাদিনই আদ্রতাজনিত অস্বস্তি থাকবে।
উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, অলিপুদুয়ার, কোচবিহার সহ প্রায় সমস্ত জেলাতেই।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আদ্রতার পরিমাণও অনেকটাই বেশি। গত ২৪ ঘন্টায় বাতাসে আদ্রতার পরিমাণ ৭৬ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতা এবং আশেপাশে বৃষ্টি হয়েছে ২৫.৫ মিলিমিটার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…