নিউজ

বিরল মহাজাগতিক সূর্যগ্রহণের সাক্ষী ভারতবর্ষ, কীভাবে সূর্যকে ঢাকবে চাঁদ, দেখুন সেই ভিডিও

আজ একুশে জুন। বছরের সবচেয়ে বৃহত্তম দিন। আজকেই ঘটছে সূর্যগ্রহণ। বিষয়টা কাকতালীয় হলেও অসাধারণ। ২০২০ নানান রকম প্রাকৃতিক ঘটনায় আমাদেরকে ভরিয়ে দিয়েছে। বেশিরভাগ সময়ই তা আমাদের জীবনে ক্ষতি ডেকে এনেছে। এই সূর্যগ্রহণ কেও অনেকেই ক্ষতি হওয়ার আরেকটি দিক বলছেন। কেউ কেউ বলছেন পৃথিবী আজই ধ্বংস হয়ে যাবে। তবে বিষয়টি একদমই ঠিক নয় ব্যাপারটা পুরোটাই কুসংস্কার। অন্তত বিজ্ঞান তাই বলছে। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ কে নিয়ে নানা কুসংস্কার মানুষের মধ্যে রয়েছে। এই সময় রান্না করা উচিত নয়, এ সময় খাবার খাওয়া উচিত নয়, সূর্য গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের ঘরের বাইরে যাওয়া উচিত নয় তাতে নাকি গর্ভস্থ শিশুর ঠোঁট, নাক কাটা হয়ে জন্মাতে পারে, এই সময় না কি পরিবেশে কিছু ক্ষতিকারক জীবাণু হঠাৎ করে সক্রিয় হয়ে উঠতে পারে। আর এখন পরিবেশের জীবাণু মানেই মানুষের মাথায় একটা জিনিসই কাজ করে তা হলো করোনা ভাইরাস। কিন্তু বৈজ্ঞানিকরা বলছেন এই সমস্ত মিথ্যে। তাই কোন রকম কুসংস্কার নয়, নিজের জীবদ্দশায় এমন একটি ঘটনার যখন সাক্ষী থাকছেন সেটিকে একেবারে প্রাণভরে উপভোগ করুন।

বিষয়টি কোনরকম কাকতালীয় ঘটনা নয়। আমরা প্রত্যেকে জানি সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবী। আর পৃথিবীকে প্রদক্ষিণ করছে চাঁদ। প্রদক্ষিণ করতে করতে যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় আসে, চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকে, ঠিক সেই সময় চাঁদের ছায়া পড়ে সূর্যের উপর। কিছু সময়ের জন্য সূর্যের আলো পৃথিবীতে প্রবেশ করতে পারে না। এই ঘটনাটিকেই বলা হয় সূর্য গ্রহণ। চাঁদের আকার সূর্য থেকে অনেকটাই ছোট তাই সূর্যকে পুরোটা ঢাকতে পারে না চাঁদ, তার ফলেই পাশে তৈরি হয় একটা আগুনের তৈরি গোলাকার রিং। যাকে বলা হয় রিং অফ ফায়ার।

এক অসাধারণ মহাজাগতিক দৃশ্য। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সূর্য গ্রহণ। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। তবে মাঝে মধ্যেই বর্ষার কালো মেঘ এসে বাধ সাধলেও জনগণ এই করোনার আবহাওয়া এই মহাজাগতিক দৃশ্য কে দেখার জন্য উৎসাহিত হয়ে ছাদে, বারান্দায়, বাগানে বেরিয়ে পড়েছেন। তবে, খালি চোখে কখনোই দেখবেন না, এটি কোন কুসংস্কার নয়। আমরা যতই আধুনিক যুগে বাস করি, যতই আধুনিক আদব কায়দা রপ্ত করি মনের মধ্যে কিন্তু ও কুসংস্কার গুলি থেকেই গেছে। তবে এখন সময় এসেছে মন থেকে কুসংস্কার দূর করে, এই প্রাকৃতিক ঘটনাগুলিকে উপলব্ধি এবং উপভোগ করার। কুসংস্কারের বশবর্তী হয়ে দেখবেন এই অসাধারণ ঘটনার সাক্ষী হতে নিজেকে বঞ্চিত করবেন না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026