আনলক ২-র শুরুতেই খুলছে কালীঘাট মন্দির, প্রবেশের আগে নিয়মবিধি জেনে নিন
দীর্ঘ ৯৩ দিনের প্রতীক্ষার অবসান। অবশেষে ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে কালীঘাট মন্দির। আগামী ১ জুলাই থেকে ভক্তদের জন্য মায়ের মন্দির খুলে দেবার সিদ্ধান্ত নিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। তবে ভক্তদের মানতে হবে বিশেষ নিয়মকানুন।
করোনা ভাইরাসের জেরে বন্ধ দীর্ঘদিন বন্ধ রয়েছে রাজ্যের সব মন্দির ও ধর্মীয় স্থান। কিন্তু ৮ জুন থেকে সমস্ত ধর্মীয় স্থান খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। বিশেষ বিধিনিষেধ মানতে বলা হয়েছে। সেইসব নিয়ম বিধি মেনেই মন্দির খুলছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক ও স্যানিটাজার ব্যবহার বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে।
কালীঘাটের মন্দির খুললেও ভক্তদের জন্য যে নিয়মগুলি বলা হয়েছে, সেগুলি হল-
১) আপাতত সকাল ৭ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ও বিকেল ৪ টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত মন্দির খোলা থাকবে।
২) একসাথে ১০ জনের বেশি মন্দিরে প্রবেশ করা যাবে না।
৩) মন্দিরে প্রবেশ করলেও গর্ভগৃহে প্রবেশ করা যাবে না।
৪) পুজো দেওয়াও যাবে না।
৫) প্রত্যেক ভক্তকে স্যানিটাজার ও মাস্ক ব্যবহার করতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…