করোনা যুদ্ধজয় করে বাড়ি ফিরলেন অভিনেতা সোহম চক্রবর্তী। সম্প্রতি অভিনেতার বেশ কিছু উপসর্গ দেখা দেওয়ায় তিনি কোভিড-19 টেস্ট করিয়েছিলেন। তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।দ্রুত তাঁকে একটি বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়।সোহমের স্ত্রী তাঁদের দুই সন্তানকে নিয়ে হোম কোয়ারেন্টিনে ছিলেন। সমগ্র টলিউড ও সোহমের শুভানুধ্যায়ীরা সোশ্যাল মিডিয়ায় সোহমের আরোগ্য কামনা করেন।
অবশেষে আজ দুপুরে অভিনেতাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেকথা জানিয়ে নিজের মাস্ক পরা ছবি শেয়ার করেছেন সোহম। সোশ্যাল মিডিয়া বার্তায় তিনি জানিয়েছেন,ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাঁকে আরো কিছুদিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। নিজের ভক্তকুলকে এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। শৈশবে শিশু অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন সোহম।এরপর টিনএজে চরিত্রাভিনেতা এবং বড় হয়ে বিভিন্ন ফিল্মে নায়কের ভূমিকায় অভিনয় করেন সোহম।
স্টিরিওটাইপ নায়কের ভূমিকাকে পাশের বাড়ির ছেলেতে রূপান্তরিত করে সোহমের ইমেজ।সিনেমার পরিমণ্ডলে বেড়ে ওঠা সোহমকে সম্প্রতি কিছু রিয়েলিটি শোয়ের বিচারকের ভূমিকায়ও দেখা গিয়েছে। আশা করা যায়,আগামী দিনেও অভিনেতা সোহম চক্রবর্তীকে অনেক পরীক্ষামূলক চরিত্রে দেখা যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…