নিউজ

রাজ্যে করোনাজয়ীর সংখ্যা আবার বাড়ল, সুস্থতার হার ৯২ শতাংশ পার

কলকাতা: দুর্গাপূজো থেকে ভাইফোঁটা সব উৎসব কেটে গিয়েছে। তবে উৎসব শেষে রাজ্যের কাছে স্বস্তির খবর এটাই যে, কমছে করোনার দৈনিক সংক্রমণ। দুর্গাপুজোর আগে থেকে কেনাকাটার জন্য যেভাবে মানুষের ঢল নেমেছিল রাস্তায়, তা নিয়ন্ত্রণ করার জন্য দুর্গোৎসবে মণ্ডপগুলি ছিল দর্শকশূন্য। হাইকোর্টের দেওয়া এই রায়ের ফলে দুর্গাপূজা কেটে যাওয়ার পর থেকেই নিম্নমুখী হতে দেখা যায় দৈনিক সংক্রমণকে। এমনকি করোনা আক্রান্তের সংখ্যার থেকে বেশি হয় করোনাজয়ীর সংখ্যা। এই একই ধারা বর্তমানেও অব্যাহত রয়েছে। খুব ধীরে হলেও গত কদিন ধরেই রাজ্যে কমছে দৈনিক সংক্রমণ। পাশাপাশি বাড়ছে সুস্থতা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা মুক্ত হয়েছে ৪,৪২৯ জন। এ নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায়জয়ী হল মোট ৪,০৭,৭৬৯ জন। সুস্থতার হার ৯২.২৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৩,৬৬৮ জন। ফলে দৈনিক আক্রান্তের সংখ্যা মোটের ওপর আপাতত কমের দিকে হলেও দু-তিনদিনের নিরিখে বলা যায় যে, দৈনিক সংক্রমণ কিছুটা বেড়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হল ৪,৪১,৮৮৫।

উৎসব ও রাজ্যে লোকাল ট্রেন চালু হওয়াকে ঘিরে সংক্রমণের একটা আশঙ্কা তৈরি হয়েছে। তা কতটা প্রভাব ফেলবে সেটা ভবিষ্যতই বলবে। তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার কবলে পড়ে মৃত্যু হয়েছে ৫৪ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছে মোট  ৭,৮২০ জন।

এদিকে গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ৮৭৪ জন, মৃত্যু হয়েছে ১১ জনের। এর ফলে এখনও পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ৯৬,৩৭৮ জন এবং মৃত ২,৪৫৯ জন। দক্ষিণবঙ্গের কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেই এখনও পর্যন্ত সংক্রমণের হার সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছে ৮০৫ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের। এখনও পর্যন্ত উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছে ৯০,৯৯৮ জন ও মৃত ১,৮২৯ জন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026