হাওড়া: মা-বাবাকে খুন করে পাশের ঘরে বসে রয়েছে ছেলে। এমন মর্মান্তিক হাড় হিম করা ঘটনাটি ঘটেছে হাওড়া শিবপুরে। পচা গলা মৃতদেহ থেকে আবাসনে বাজে গন্ধ ছড়ায়। কিসের গন্ধ তা বোঝার জন্য বেশ কয়েকদিন ধরে বন্ধ থাকা ফ্লাটের দরজা ভাঙা হয়। স্থানীয় বাসিন্দা এবং পুলিশের তৎপরতায় দরজা ভেঙে ঘরে ঢুকতেই সবাই হতবাক। দেখা যায় মায়ের পচা গলা মৃতদেহ পড়ে রয়েছে সোফায়। পাশের ঘরে পড়ে রয়েছে বাবার মৃতদেহ, আর তার পাশে হাতে ও জামাকাপড়ে রক্তের দাগ নিয়ে বসে আছে তাদের ছেলে। এই মর্মান্তিক ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে।
ইতিমধ্যেই ছেলেটিকে গ্রেফতার করেছে শিবপুর থানার পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি খুনের কথা স্বীকার করেছেন। কিন্তু আত্মীয়-স্বজন এবং ছেলেটির ওপর তীব্র সন্দেহ তৈরি হয়েছে পুলিশের। তাই গোটা ঘটনার তদন্তে নেমেছে শিবপুর থানার পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এমসিএ পাস করে দীর্ঘদিন কর্মহীন হয়ে থাকার জন্য অবসাদে ভুগছিলেন ছেলে। আর অবসাদ থেকেই মা-বাবাকে খুন করে ঘরের মধ্যেই রেখে দিয়েছিলেন তিনি। গোটা ঘটনাস্থল খতিয়ে দেখেছে পুলিশ। সেখান থেকেই বোঝা যায় যে, মা-বাবাকে খুন করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই ছেলে। মৃতদের নাম প্রদ্যুৎ বোস ও গোপা বোস। আর ছেলেটির নাম শুভজিৎ বোস। যেহেতু মৃতদেহগুলি পচে-গলে গিয়েছে, সেহেতু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিন-চারদিন আগে এই খুন হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে শুভজিৎকে আরও গভীরভাবে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…