রাজ্য

“রোহিঙ্গারা অনুপ্রবেশকারী নয়, আর এদিকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বহিরাগত!” সুখেন্দুশেখরের বক্তব্যে পাল্টা বিদ্রুপ দিলীপের

বাংলা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব এখন চরমে। কেউই এক ইঞ্চি জমিও ছাড়তে চায় না রাজনীতিতে। গতকাল তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের কথার পাল্টা জবাব দিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন যে বাংলায় রোহিঙ্গারা এলে অনুপ্রবেশকারী না! কিন্তু সেই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর মতো বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরা এলে তারা বহিরাগত হয়ে যায়! আসলে তিনি এদিন সুখেন্দুশেখরের “বহিরাগত” খোঁচার যোগ্য জবাব দিতে চেয়েছেন।

গতকাল দিল্লিতে একটি কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৈঠক সেরে রাতেই তিনি শহরে ফেরেন। এসেই তিনি সুখেন্দুশেখরের কথার পাল্টা জবাব দিয়েছেন। বুধবার বিজেপিকে নিশানা করে সুখেন্দুশেখর বলেছিলেন যে বিজেপি বাংলায় বহিরাগতদের এনে অশান্তি সৃষ্টি করছে। এটা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে। বিজেপির পঞ্চপান্ডব জেলা গুলিকে পাঁচটি জোনে ভাগ করে সেখানে অশান্তির বাতাবরণ করছে। এই বহিরাগত খোঁচার জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, “রোহিঙ্গারা এলে অনুপ্রবেশকারী নয়। আর দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা এলে তারা বহিরাগত!”

এছাড়াও বাম জামানার প্রসঙ্গ টেনে সুখেন্দুশেখর রায় বলেছেন, মমতা ব্যানার্জির সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন বাংলায় ছিল চরম অস্থির পরিস্থিতি। গোটা রাজ্যে মুখ্যমন্ত্রী ফিরিয়ে এনেছেন স্থিতাবস্থা। বাংলা পুনর্গঠন করেছে। উন্নয়নই মমতা সরকারের প্রধান লক্ষ্য। আর সেই পটভূমিতে দাঁড়িয়ে বিজেপি আবার বাংলায় অশান্তির ছড়িয়ে বাংলা ভাগের প্ররোচনা করছে।

অন্যদিকে আগের বছরের লোকসভা ভোটে ১৮ টি আসন পেয়ে চরম আত্মবিশ্বাসে আছে গেরুয়া শিবির। এমনকি আসন্ন বিধানসভা নির্বাচনে ২০০ টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই এটাকে “দিবাস্বপ্ন” বলে অভিহিত করেছে। এছাড়াও তৃণমূল নেতারা জানিয়েছে লোকসভা ভোটের সাথে বিধানসভা ভোটকে গুলিয়ে ফেলা বোকামির পরিচয়। লোকসভা ভোটের সাথে বিধানসভা ভোটের কোনো যোগাযোগ নেই। দুটিকে এক করে দেখার ব্যাপারটাই খুবই হাস্যকর।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026