কলকাতা: দুর্গাপূজো থেকে ভাইফোঁটা সব উৎসব কেটে গিয়েছে। তবে উৎসব শেষে রাজ্যের কাছে একদিকে স্বস্তির খবর যেমন এটাই যে, কমছে করোনার দৈনিক সংক্রমণ এবং বাড়ছে সুস্থতা, ঠিক তেমন অন্যদিকে চিন্তার খবর এটাই যে, পাঁচদিনে পরপর পাঁচ চিকিৎসকদের মৃত্যু হয়েছে করোনার কারণে। এ নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মোট ৭২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
গতকাল, বুধবার লেক গার্ডেন্সের বাসিন্দা অনিকেত নিয়োগী করনায় আক্রান্ত হয়ে মারা যান পেশায় তিনি চিকিৎসক ছিলেন। বয়স ৩৫ বছর। অন্যদিকে, মঙ্গলবার আরামবাগের চিকিৎসক মদন রায়ও করোনার কবলে প্রাণ হারিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮।
এদিকে আরজিকর মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন সুব্রত মিত্র। তিনিও করোনায় আক্রান্ত হন। কিন্তু চিকিৎসার ফলে তিনি করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন। তবে পুনরায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হৃদযন্ত্র বিকল হয়ে তাঁর মৃত্যু হয়। এদিকে সোমবার চুঁচুড়ায় করোনা আক্রান্ত হয়ে হয়ে মৃত্যু হয় শিশুরোগ বিশেষজ্ঞ দ্বিজদাস সোমের। আর ডিসান হাসপাতালে করোনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন মেঘনীল বোস নামে এক চিকিৎসকের। সব মিলিয়ে পরপর পাঁচদিন পাঁচ চিকিৎসকদের করোনার কবলে পড়ে মৃত্যু হওয়ার ঘটনা চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…