রাজ্য

দলবেঁধে গঙ্গায় যাবেন না, ছট পুজোর আগে অনুরোধ মুখ্যমন্ত্রীর

ছট পুজো প্রায় আসন্ন। আর এই ছট পুজোর সময় গঙ্গা এবং অন্যান্য জলাশয়ের ধারে থেকে উপচে পড়া ভিড়। কিন্তু এবছর করোনাভাইরাসের কারণে পরিস্থিতি কিছুটা অন্যরকম। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে বাড়িতে থেকে ছট পুজো পালনের পরামর্শ দিলেন। একটি ভিডিও কনফারেন্স মারফত মুখ্যমন্ত্রী বলেন, আপনারা ভিড় করে গঙ্গা অথবা অন্যান্য জলাধারে যাবেন না। ছট পূজা পালন করুন কিন্তু আদালতের অবমাননা করবেন না। এই বছর কোথাও ভিড় করবেন না। এবছরের পরিস্থিতিটা একেবারেই অন্যরকম।

মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দিলেন, এবছরের দুর্গাপূজা এবং কালী পূজোতে সমস্ত ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছে। পাশাপাশি, কালী পূজার সময় এবছর বাজিতেও নিষেধাজ্ঞা ছিল। সেই কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, একই নিয়ম ধার্য হয়েছে ছট পুজোর জন্যও। কলকাতায় কালী পূজা এবং দুর্গাপূজাতে যেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছে সেভাবেই ছট পুজো পালনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কলকাতা এবং শহরতলীতে প্রায় ১.৫ হাজার জলাশয় নির্ধারিত করা হয়েছে ছট পুজোর জন্য। এতগুলি জলাশয় নির্ধারিত করার কারণ, যাতে ছট পুজোতে কোনো রকম ভিড় না হয়।

অন্যদিকে পশ্চিমবঙ্গের দুটি জনপ্রিয় জলাশয় এবং ভ্রমণের স্থান সুভাষ সরোবর এবং রবীন্দ্র সরোবরে সম্পূর্ণরূপে ছট পুজো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ আদালত এই মর্মে রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিয়েছে। সেই নির্দেশিকা বহাল রেখে রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়েছে কলকাতা হাইকোর্ট।

হাইকোর্টের কড়া বার্তা, প্রত্যেক পরিবার থেকে সর্বাধিক দুইজন ছট পুজো করতে জলাশয় যেতে পারবে। ঢাক অথবা ছোট বাদ্যযন্ত্র ছাড়া আর কিছু বাজানো যাবে না। বিদ্যুৎ চালিত ডিজে জাতীয় বাদ্যযন্ত্র তো একেবারেই নয়। এবছর কোন শোভাযাত্রা করা যাবে না। খোলা গাড়িতে করে জলাশয়ে আসতে হবে। যারা পুজো তে অংশগ্রহণ করবেন তাদের সবাই জলাশয়ে যাবার অনুমতি পাবেন না। তবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই নির্দেশিকা পুনর্বিবেচনার আর্জি নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে যাওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026