নিউজ

আইসোলেশনে আসতে নিজে একাই পেরোলেন ১৫ কিমি পথ, অবাক কলকাতাবাসী

কলকাতা : সারা ভারতে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বাড়লেও সেই নিরিখে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ। এরমধ্যে কলকাতা নিয়ে কিছুটা চিন্তা কমলেও আতঙ্ক বাড়ছে উত্তর ২৪ পরগনায়।রাজ্যে করোনা সুস্থতার হার বাড়লেও রোজ রেকর্ড সংখ্যায় বাড়ছে সংক্রমণ, যার ভয়ে এখনো অনেকেই আপাতত গৃহবন্দী, জিনিস কেনার ক্ষেত্রে তারা বেছে নিয়েছেন অনলাইন মাধ্যমকে।

কিন্তু এসবের মধ্যেও যারা করোনা আক্রান্ত হচ্ছেন তারা নিজেদের হোম আইসোলেশনেই রাখছেন।  যাঁদের রিপোর্ট পজিটিভ কিন্তু উপসর্গ তেমন নেই বা হালকা থেকে মাঝারি উপসর্গ আছে তাঁদেরও ঘরেই থাকার নির্দেশ দিচ্ছেন চিকিৎসকরা। এই চরম পরিস্থিতিতে নিজের পরিবারের লোককে সুরক্ষিত রাখতে প্রায় ১৫ কিমি সাইকেল চালিয়ে হোম আইসোলেশনে গেলেন এক কলকাতাবাসী।

গত বৃহস্পতিবার সিঁথি থেকে টালিগঞ্জে সাইকেল চালিয়ে নিজেকে সেলফ আইসোলেশনে নিয়ে যান এক কোভিড রোগী। সিঁথিতে বসবাসরত ওই ব্যাক্তির টালিগঞ্জেও একটি ফাঁকা ফ্ল্যাট রয়েছে। হোম আইসোলেশনে থাকা বাধ্যতামুলক হওয়ায় তিনি নিজেই এতোটা পথ একা সাইকেল চালিয়ে টালিগঞ্জ পৌঁছান। তবে এদিন প্রশাসনের তরফে তাকে অ্যাম্বুলেন্স দিতে চাওয়া হলেও তিনি তা নাকচ করে দেন।

একা একা ওই ফ্ল্যাটে থাকার জন্য  তিনি নিজেই নিজের দায়িত্ব নিয়ে আইসোলেশনে যান ।পরিবারকে নিরাপদে রাখতে তার এই অদ্ভুত সিদ্ধান্তে অবাক খাস কলকাতার অনেক লোক।কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত কোনও ভুল কিছু  না দেখলেও কলকাতা পুলিশ সম্পূর্ণ ঘটনাটা বিশদে দেখাশোনা করছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026