খেলা

আইপিএল থেকে কেন নিজেকে সরিয়ে নিলেন রায়না, জানুন আসল কারণ

করোনা আবহের মধ্যেই শুরু হতে চলেছে আইপিএল ২০২০। তবে এদেশে নয়, সংযুক্ত আরব আমিরশাহীতে বসবে এবারের আইপিএল আসর। তবে এবারের সফরে আর নিজের এক্স ফ্যাক্টর দেখাতে পারবেন না চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার সুরেশ রায়না। আইপিএল ছেড়ে দুবাই থেকে তড়িঘড়ি দেশে ফিরতে চলেছেন তিনি।

তবে কী কারণ, তা নিয়ে সিএসকে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, খুন হয়েছেন রায়নার পিসেমশাই। পাঞ্জাবে থাকা এই পিসেমশাইকে নিজের বাবার মতো শ্রদ্ধা করতেন রায়না। তাই আকস্মিকভাবে তাঁর এই খুন হওয়াকে মানসিকভাবে মেনে নিতে পারছেন না তিনি। তাঁর পরিবারের লোকজনও এই ঘটনায় ভেঙে পড়েছেন। তাই তড়িঘড়ি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন রায়না।

প্রসঙ্গত, আইপিএল শুরু হওয়ার আগে প্রত্যেক দলের ক্রিকেটার সহ সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা যথাযথভাবে করা হচ্ছে। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। আর সেই প্রক্রিয়াতেই ইতিমধ্যে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ সহ মোট এগারো জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এরমধ্যে রায়নার দল থেকে ছিটকে যাওয়ার খবর নিঃসন্দেহে সিএসকে এবং রায়না ভক্তদের হতাশ করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026