বিনোদন

সামনে আসছে সত্যি, সুশান্তের মৃত্যু কাণ্ডে CBI-এর কাছে এই কথা স্বীকার করে রিয়া চক্রবর্তী

চলতি বছরে এখনো পর্যন্ত সবথেকে বড় ঘটনা র মধ্যে একটি হলো সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর ঘটনা। এই ঘটনা থেকেই জনগণের সামনে উঠে এসেছে আরও একটি নাম, রিয়া চক্রবর্তী। রিয়াকে বোধহয় খুব কম মানুষই গত বছর পর্যন্ত চিনত। কিন্তু এই মৃত্যুর পর থেকে একটানা খবরের শিরোনামে রয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

সুশান্তের মৃত্যুতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তার হাত রয়েছে বলেই মনে করছেন সুশান্তের পরিবার সহ গোটা দেশবাসী। সিবিআই সুশান্তের তদন্তভার নিজের কাঁধে তুলে নেবার পরে ফের আরও একবার রিয়া চক্রবর্তীকে জেরা করেন তারা। ইতিমধ্যে সুশান্তের বাবা রিয়া চক্রবর্তী এবং তার পুরো পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তাঁর কথামতো রিয়া চক্রবর্তী এবং তার পুরো পরিবার সুশান্তকে মানসিকভাবে হেনস্থা করে তার থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছেন।

ফের আরও একবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হল সুশান্ত সিং রাজপুত এর মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী। শুক্রবার প্রায় ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার ফের তাকে তলব পাঠানো হয়। সূত্রের খবর অনুযায়ী শুক্রবার তাকে প্রশ্ন করা হয়েছিল। তার মধ্যে বেশ কিছু প্রশ্নের উত্তর দিলেও বহু প্রশ্নের উত্তর দেননি রিয়া চক্রবর্তী। ভুলভাল উত্তর দেবার জন্য নুপুর প্রসাদ এর কাছে চড় খেতে হয়েছিল রিয়া চক্রবর্তীকে। তবে এই দিনের একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সকলের সামনে।

টাইমস নামের প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী,সিবিআই গোয়েন্দাদের অবিরাম জেরার মুখে পড়ে অবশেষে রিয়া ড্রাগ চ্যাটের সত্যতা স্বীকার করে নিয়েছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন,এইভাবে ক্রমাগত জেরা করে গেলে রিয়া চক্রবর্তী ১৪ ই জুন সুশান্তের সঙ্গে ঠিক কি হয়েছিল তা বলে দেবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026