নিউজ

আজ থেকেই আমেরিকায় করোনা টিকাকরণ শুরু

ওয়াশিংটন: করোনা পরিস্থিতিতে উদাসীন থাকার পরিচয় দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি নিজে করোনায় আক্রান্ত হওয়ার পরেও এতটুকু সচেতন হননি। কোয়ারেন্টাইনে থাকাকালীন বা হাসপাতালে ভর্তি থাকাকালীন মাস্ক ছাড়া প্রকাশ্যে রাস্তায় বেরিয়ে কার্যত আমেরিকাবাসীর কাছে প্রেসিডেন্ট হিসেবে হাস্যকর হয়ে উঠেছিলেন ট্রাম্প। যার রেশ প্রেসিডেন্ট নির্বাচন অবধি পৌঁছেছিল। তাঁর নিজের আসন খোয়াতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট হয়েছেন জো বাইডেন। আর প্রেসিডেন্ট হওয়ার পরেই তিনি ঘোষণা করেছিলেন যে, করোনার ভ্যাকসিন সকলের মধ্যে পৌঁছে দেওয়া হবে। আর সেই মতই আজ, সোমবার থেকে আমেরিকায় শুরু হতে চলেছে টিকাকরণ।

গতকাল,। রবিবার আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে বলে সূত্রে খবর। মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার এই ভ্যাকসিন তৈরি করেছে, যা সব আমেরিকাবাসীর মধ্যে বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে। ফাইজারকে এই ভ্যাকসিন তৈরির জন্য সাহায্য করেছে জার্মানের বায়োএনটেক। ১৬ বছর বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া হবে বলে জানা গিয়েছে।

সূত্রে খবর, আজ আমেরিকার ১৫০টি জায়গায় ভ্যাকসিন পৌঁছানোর কাজ সম্পন্ন হয়েছে। বাকি ৪৫০টি জায়গায় আগামিকাল, মঙ্গলবার এবং বুধবারের মধ্যে ভ্যাকসিন সরবরাহের কাজ সম্পন্ন হতে পারে বলে জানানো হয়েছে। মোট ৩০ লক্ষ ভ্যাকসিন শট দেশময় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। উল্লেখ্য, করোনায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। আর সেই দেশে ভ্যাকসিন সরবরাহের কাজ শুরু হওয়ার খবর প্রকাশে আসতেই দেশবাসী স্বস্তি পেয়েছে বলে মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026