নিউজ

লাভ জিহাদ নিয়ে বিস্ফোরক মন্তব্য সাক্ষী মহারাজের

নয়াদিল্লি: শিরোনামে উঠে আসার জন্য বরাবরই নাম রয়েছে উন্নাওয়ের সাংসদ সাক্ষী মহারাজের। আর এবার তিনি এমন এক বিষয়ে মন্তব্য করেছেন, যা খুবই স্পর্শকাতর। গোটা দেশ বর্তমান পরিস্থিতিতে এই ইস্যু নিয়ে তোলপাড় হয়ে রয়েছে। বিশেষ করে যোগী আদিত্যনাথের রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশে লাভ জিহাদ ইস্যুকে কেন্দ্র করে একাধিক ঘটনা ঘটেছে। আর এবার এই লাভ জিহাদ ইস্যুতেই বিস্ফোরক মন্তব্য করলেন সাক্ষী মহারাজ।

তিনি বলেছেন, ‘হিন্দু মেয়েদের টার্গেট করা হচ্ছে। হিন্দু মেয়েদের নিলামে তোলা হচ্ছে। বিদেশ থেকে আসছে টাকা। মসজিদ এবং মাদ্রাসাগুলিতে লাভ জিহাদের খেলা চলছে। হিন্দু মেয়েদের সঙ্গে মুসলিম ছেলেরা নাম বদলে সম্পর্ক তৈরি করছে। তারপর তারা সন্তানের জন্ম দিলে তাদের পাঠানো হচ্ছে জঙ্গি শিবিরে। ‘লাভ’ শব্দটা ভীষণ পবিত্র একটা শব্দ। ভালবাসা, প্রেম, বিবাহ এই নিয়ে কারোর কোনও আপত্তি থাকতে পারে না। কিন্তু লাভের সঙ্গে যদি জিহাদ মিশে যায়, তাহলে সেটা বিষ হয়ে যায়। আর এভাবেই প্রথমে হিন্দু মেয়েদের ফাঁসানো হচ্ছে। তারপর তাদের বিয়ে করে সন্তান হলেই তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। সন্তানের জন্ম দেওয়ার জন্যই হিন্দু মেয়েদের বিয়ে করা হচ্ছে। আর তারপরেই তাদেরকে নিলামে তোলা হয়। এই কুকর্মের জন্য বিদেশি শক্তিগুলি জলের মতো টাকা ঢালছে। তবে যেভাবেই হোক আমাদের এই অসৎ কাজ রুখে দিতে হবে, প্রতিবাদ করতে হবে। ভারতের বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসায় এরকমভাবে দিনের পর দিন ষড়যন্ত্র চলতে পারে না।’ এভাবেই কার্যত বিস্ফোরক মন্তব্য করেছেন সাক্ষী মহারাজ।

জানা গিয়েছে, এক অনুষ্ঠানে গিয়ে সম্প্রতি এমন মন্তব্য করেছেন তিনি। যার ফলে কার্যত রাজনৈতিক মহল তোলপাড় হয়ে গিয়েছে। এর আগেও একাধিকবার একাধিক ইস্যুতে সাক্ষী মহারাজকে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছে। আর এবারও তার অন্যথা হল না। লাভ জিহাদের মত একটি স্পর্শকাতর বিষয়েও বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026