রাজ্য

CAA লাগু হলেও এখনই পশ্চিমবঙ্গে NRC নয়, জানালেন কৈলাস বিজয়বর্গীয়

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি ভোট জয়ের উদ্দেশ্যে বাংলা জনগণকে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা দেওয়ার অঙ্গীকার করছে। রাজ্যে তাপমাত্রার পারদ যেমন লাফিয়ে নামছে ঠিক অন্যদিকে রাজনীতি দ্বন্দ্বের পারদ পাল্লা দিয়ে চড়ছে। কোন রাজনৈতিক দল অন্যদলকে নির্বাচন ক্ষেত্রে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে চায় না। রাজ্যে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব এখন চরমে। রাজ্যের গেরুয়া শিবির বাংলার জনগনকে সন্তুষ্ট করার সবরকম চেষ্টা করছে।

চলতি বছরের প্রথম অধ্যায়ে বিজেপির এনআরসি ও সিএএ আইন নিয়ে কার্যত চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এরপর নির্বাচনের আগে বিজেপির বাংলা পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় জানিয়ে দিলেন নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ পশ্চিমবঙ্গে এখন কার্যকর হলেও এনআরসি চালু করার কোনো পরিকল্পনা নেই কেন্দ্রের। গত শনিবার ঠাকুরনগর শান্তনু ঠাকুর এর সাথে বৈঠক করতে গিয়ে এমনটাই জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি এদিন জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবারের বাংলা সফরে এসে কোন জনসভা করবেন না। তার এবারের বাংলা সফল শুধুমাত্র দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে।

গত শনিবার বিজেপি বাংলা পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সাথে ঠাকুরনগরে দেখা করতে গিয়েছিলেন। সেখানেই তিনি জানান, _জানুয়ারি ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হবে। আর তখনই নাগরিকত্ব অধিকার পাবে মতুয়ারা। সেই কাজ কি করে হবে তানিয়া এখন আলোচনা করছে কেন্দ্র সরকার।” সেই সাথে তিনি জানিয়ে দিয়েছেন, “এখনই কেন্দ্র সরকারের এনআরসি চালু করার কোন পরিকল্পনা নেই।” আসলে কেন্দ্র সরকার অসমের মত ভুল আর করতে চায় না।

অন্যদিকে কৈলাসের মন্তব্যের পাল্টে দিতে ভোলেনি বাংলা শাসকদল তৃণমূল শিবির। তৃণমূল জানিয়েছে, মতুয়ারা তো ইতিমধ্যেই এ দেশের নাগরিক। তাহলে তাদের আবার নতুন করে নাগরিকত্ব দেয়ার প্রশ্ন উঠছে কেন? রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, কেন্দ্র বাংলা বিধানসভা নির্বাচনের আগে আর ঝুঁকি নিতে চায় না। অসমে এনআরসি চালু করার পর চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এমনকি বিজেপির অন্দরে এই নিয়ে গোল বেঁধেছিলো। তাই বাংলায় কোন ভাবেই সেই ঝুঁকি নিতে চায় না গেরুয়া শিবির। তাছাড়া এখন নির্বাচনের আগে এনআরসির নাম না তুলতে চাইলে বাংলায় মুসলিম সংখ্যালঘু ভোটের কিছুটা অংশ হলো গেরুয়া শিবির পাবে। তাই নির্বাচনের আগে এনআরসি নিয়ে কার্যত উল্টো সুর গাইছে গেরুয়া শিবির।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026