পলিটিক্স

সিদ্দিকুল্লার সভাতে আটকে গেলো ভ্যাকসিনের গাড়ি, টুইটারে খোঁচা কৈলাসের

রাস্তা অবরোধের কারণে গলসিতে আটকে গেল করোনা ভ্যাকসিন এর কনভয়। বর্ধমান থেকে দুর্গাপুর হয়ে বাঁকুড়া পর্যন্ত যাচ্ছিল সেই কনভয়। ২ নম্বর জাতীয় সড়কে হঠাৎ করেই গলসিতে জমিয়তে উলামায়ে হিন্দের অবরোধের জেরে আটকে পড়েছিল ওই কনভয়। রাজের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (Siddikulla Chowdhury) কৃষি আইনের প্রতিবাদে ঐদিন মিছিল রেখেছিলেন সেই এলাকায়। সিদ্দিকুল্লা চৌধুরীর সাফাই, তিনি ভ্যাকসিনের ভ্যান আটকে যাওয়া নিয়ে কিছুই জানতেন না। ভ্যাকসিনের গাড়ি আসবে সেই ব্যাপারে তাকে অবগত করা হয়নি।

জানা যাচ্ছে, কলকাতা থেকে বর্ধমান এসে সেখান থেকে বাঁকুড়া যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছিল সেই গাড়ি। কিন্তু হঠাৎ গলসি গলিগ্রাম এর কাছে অবরোধের জেরে আটকে গিয়েছিল সেই ভ্যাকসিনের গাড়ি। স্বাস্থ্য দপ্তর থেকে খবর পেয়ে তৎক্ষণাৎ গলসি থানায় খবর দেওয়া হয়েছিল। গলসি থানার পুলিশ তথনও দিয়ে ওই গাড়িটিকে ঘুরপথে ২ নম্বর জাতীয় সড়কে তুলে দিয়েছিল। সেখান থেকে গাড়িটি সোজা দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কোন জমায়াতের ছেড়ে এভাবে ভ্যান আটকে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে বিতর্ক শুরু হয়েছে।

যদিও সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছেন, ” এই ভ্যাকসিন যে আসছে সে ব্যাপারে আমাদের অবগত করা উচিত ছিল। অবরোধ চলাকালীন আমি বারবার ঘোষণা করেছি যে কোনো এম্বুলেন্স, ছাত্র, রোগী অথবা কোন মেডিসিনের গাড়ি যদি আসে তবে জায়গা করে দিতে হবে। তবে ওই ভ্যাকসিনের গাড়িটি পিছনদিকে কোথাও একটা আটকে গিয়েছিল। পরে পুলিশ গিয়ে অন্য রাস্তা থেকে গাড়িটিকে ঘুরপথে নিয়ে আসে।”

 

আর এই ঘটনা নিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী কে নিশানা করে টুইট করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ( Kailas Vijayvargiya)। কৈলাস এদিন লিখেছেন,” সিদ্দিকুল্লা চৌধুরীর রাজনৈতিক ভন্ডামীতে আটকে গেল ভ্যাকসিন। রাস্তা আটকানো তে বদল করা হয়েছে ভ্যাকসিন এর রুট। যদি কোনভাবে বহুমূল্য ভ্যাকসিন নষ্ট হয়ে যেত তাহলে তার দায় কে নিতো? লজ্জা হওয়া উচিত।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026