রাজ্য

কংগ্রেস সিপিএম বিজেপির সাথে লড়াই করতে চায় না, বক্তব্য তৃণমূল সুপ্রিমোর

মঙ্গলবার তথা আজ বহরমপুরের জনসভা থেকে গেরুয়া শিবিরের সাথে আম কংগ্রেস জোটকে বিঁধলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার বক্তব্য, “কংগ্রেস বিজেপি–র সাথে লড়াই করতে চায় না। সিপিএমও বিজেপি–র বড় বন্ধু। বিজেপি–র বিরুদ্ধে একমাত্র আমরাই লড়তে পারি।” অধীর চৌধুরীর গড় বহরমপুরে দাঁড়িয়ে মমতা পরিষ্কার বলেন, “মুর্শিদাবাদের মানুষের ভোটে আসন্ন দিনে সরকার গড়বে তৃণমূল। বাংলার সরকার গড়তে মুর্শিদাবাদ বড় ভূমিকা পালন করতে চলেছে। বিজেপির উস্কানিতে কেউ পা দেবেন না।”

কংগ্রেসে থাকার সময় থেকে ‘‌স্ট্রিট ফাইটার’ খেতাব পান মমতা। রাস্তায় নেমে লড়াই করার সেই মানসিকতা যে আজও আছে তা প্রমাণ হয়ে গেল মঙ্গলবার। বহরমপুরের জনসভায় তিনি বলেন, “আমি লড়াই করতে ভয় পাই না। অনেক লড়াই করেছি। যতক্ষণ বাঁচব রয়্যাল বাংলার বাঘের মতো বাঁচব।” বিজেপি–কে আক্রমণ শানিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “বিজেপি পার্টি জমিদারদের দল। ওদের লুঠ করতে দেব না। নোটবন্দির পর এখন ঘরবন্দি করেছে। এই বার জনগণের আদালতে বিজেপিকে বন্দি হতে হবে। গুজরাট বাংলা শাসন করবে না। বাংলাই বাংলা শাসন করবে। তৃণমূলই বাংলা শাসন করবে।”

এদিন কালনার সভা সেরে পানাগড়ে ‘‌মাটি উৎসব’‌–এর সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সরাসরি চলে আসেন বহরমপুরের সভায়। কালনার পর বহরমপুর থেকেও দলত্যাগীদের নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। তার কথায়, “যারা দুর্নীতিগ্রস্ত তারাই নিজেদের দুর্নীতির কাছে বিক্রি করে। মীরজাফর গদ্দারি করেছিল। এখানেও কয়েকজন দুষ্টু গরু আছে। গরু চুরি, কয়লা পাচারে অনেক টাকা করেছে বলে বিজেপিতে চলে যাচ্ছে। বিজেপি হল ওয়াশিং মেশিন। কালোরা সাদা হয়ে বেরিয়ে আসে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই দিন মিথ্যাবাদী তকমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, “গেরুয়া শিবিরের সব থেকে বড় নেতা মিথ্যে বলেন। মোদী এসে বলে গেলেন যে বাংলায় নাকি সরকারি কর্মীরা মাইনে পান না। কোন সরকারি কর্মী মাইনে পাননি দেখান মোদীবাবু (Modi)।”‌ পাল্টা মমতার প্রশ্ন, “‌কেন্দ্রীয় সরকার বিএসএনএল, গেইল বন্ধ করে দিচ্ছে কেন?” তিনি এইদিন কটাক্ষ করে আরও বলেন, “চার্টার্ড বিমানে দলবদলু চোর–ডাকাতদের দিল্লি নিয়ে যাচ্ছেন। কৃষকদের নিয়ে মোদী সরকার বড়বড় কথা বলছে। কিষান সম্মান নিধি নিয়ে একের পর এক মিথ্যে বলছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026