পলিটিক্স

বাড়ি বাড়ি যাও, জনসংযোগ বাড়াও কর্মসূচি শুরু করতে চলেছে সিপিআইএম, পাখির চোখ একুশের নির্বাচন

আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি দল একেবারে উঠে পড়ে লেগেছে। বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল সরকার চালু করেছে দুয়ারে সরকার কর্মসূচি। অন্যদিকে তার পাল্টা কর্মসূচি আর নয় অন্যায় চালু করেছে বিজেপি। এবারে রাজ্য এবং দেশের সরকারকে একসাথে তুলোধোনা করতে এবং রাজ্যের মানুষের কাছে শ্রমিক সংগঠনের সমস্ত দাবি-দাওয়া তুলে ধরতে সিপিআইএম শুরু করেছে একটি নতুন কর্মসূচি। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বাড়ি বাড়ি যাও, জনসংযোগ বাড়াও কর্মসূচি। অর্থাৎ বোঝাই যাচ্ছে, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল এবং বিজেপি সহ সিপিএম কিন্তু হাল ছাড়তে রাজি না।

সিপিএম সূত্রে জানানো হয়েছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রথম দফার কর্মসূচি চালানো হবে। ৩ জানুয়ারি থেকে শুরু হবে এই কর্মসূচি। ৭৫ এবং ৭৬ নম্বর ওয়ার্ড থেকে সিপিআইএমের এই কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচিতে সিপিআইএম কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বোঝাবেন কিভাবে মূল্য বৃদ্ধি হয়েছে এবং দেশে কিভাবে অরাজকতা চলছে। পাশাপাশি, জানতে চাওয়া হবে কিভাবে বেকাররা যন্ত্রণার মধ্যে রয়েছেন। কেন্দ্রের বঞ্চনার কথা বলা হবে। সঙ্গে, কোন শ্রমিক ভাতা পাচ্ছেন না, কোন বাড়িতে কতজন বেকার, আদৌ কোনো সরকারি সাহায্য পাওয়া যাচ্ছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হবে। তরুন প্রজন্ম কে সামনে রেখে মানুষের সঙ্গে কথা বলার কর্মসূচি গ্রহণ করেছে বামফ্রন্ট।

অন্যদিকে, ১৮ জানুয়ারি জেল ভরো এবং আইন অমান্য কর্মসূচি পালন করবে বাম সমর্থক কর্মীরা। সিপিএম কর্মী সংগঠন সিটু এর নেতা অনাদি সাহু (Anadi Sahu) বললেন,’ কলকাতা থেকে এই কর্মসূচি শুরু হবে। সেখান থেকে সারা রাজ্যে এই কর্মসূচি পালন করা হবে। দুই সরকারের জনবিরোধী নীতি গুলিকে সামনে রেখে এই কর্মসূচি পালন হবে। মানুষের সমস্যার কথা শুনবে সিপিআইএম।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026