রাজ্য

‘কোন বাপের ব্যাটা আছিস আয়, বাংলায় NRC হতে দেব না’, হুংকার সিপিএম প্রার্থী মীনাক্ষীর

একুশে বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই তৃতীয় দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। এবার বাকি ৫ দফা নির্বাচনের জন্য রাজ্যের সমস্ত রাজনৈতিক দল ভোটপ্রচার করতে মাঠে নেমে পড়েছে। তৃণমূল ও বিজেপি জোরকদমে ভোট প্রচার করছে। অবশ্য ঘাসফুল শিবির ও গেরুয়া শিবির ছাড়াও সংযুক্ত মোর্চার বামেরা তাদের নির্বাচনী প্রচারে ঝড় তুলেছে। বামেদের দলের তরুণ তুর্কিরা জেলায় জেলায় গিয়ে প্রচার শুরু করে দিয়েছে। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার নির্বাচনী জনসভাতে গিয়ে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় একযোগে তৃণমূল ও বিজেপিকে কটাক্ষ করেছেন।

পূর্ব বর্ধমানে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে মীনাক্ষী মুখোপাধ্যায় একদিনে মোট তিন জায়গায় জনসভায় উপস্থিত থাকেন। প্রথম সভা হয় জামালপুরের মশাগ্রামে। এরপর তিনি সভা করেন আউশগ্রামের গুসকরায়। রাতে বর্ধমানের নীলপুরে জনসভা করেন তিনি। সকালে মশাগ্রামের জনসভা থেকে বিজেপিকে কটাক্ষ করে তরুণ তুর্কি জানিয়েছে, “সরকারি অফিস বন্ধ হয়ে গেলে যতই আমি আদিবাসী বাড়িতে কলাপাতায় ভাত খান, চাকরি হবে না।” আর বাংলায় এনআরসি হতে দেবো না। তিনি সরাসরি বলেছেন যে সংযুক্ত মোর্চার উবাচ, “কে কোন বাপের ব্যাটা আছিস আই। পশ্চিমবঙ্গে এনআরসি, সিএএ হতে দেব না। বাংলা থেকে কোন মানুষ বের হবে না।”

এছাড়াও তিনি এদিন কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, “ভোটের ঠিক আগেই কেন্দ্রীয় এজেন্সি ইডি, সিবিআই সক্রিয় হয়ে গেল। আগে পাঁচ বছর কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? এখন সবাইকে ভয় দেখিয়ে ওদের দলের হয়ে কাজ করতে বাধ্য করছে।” বিজেপির পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করেছেন লাল তরুণ তুর্কি মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেছেন, “কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু নিজে টিভিতে বলেছে যে উনি ওনার বউ এবং বৌদিকে ঘুষ দিয়ে চাকরি করিয়েছেন। তিনি নিজেই যখন বলেছেন তখন তাদের চাকরি কেন বরখাস্ত হচ্ছে না? নবান্ন থেকে নোটিফিকেশন এসেছে যে কালনার চাকরির ভেরিফিকেশন হক। সবার আগে বিশ্বজিৎ কুণ্ডুর বউ এবং বৌদির চাকরি কেরে নেওয়া হোক।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026