রাজ্য

আর মাত্র কিছুক্ষনের অপেক্ষা, রাজ্যের একাধিক জেলায় চলবে কালবৈশাখী

গত রবিবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো বাতাস কিছুটা হলেও স্বস্তি দিয়েছিল গরমের তাপদাহ থেকে। কিন্তু রাত গড়িয়ে সকাল হতেই উধাও স্বস্তি। সোমবার বেলা বাড়তেই রোদের তেজ ফের অস্বস্তিকর গরমে নাজেহাল করেছে শহরবাসীকে। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বেলার দিকে রোদের তেজ বাড়লেও কমেনি ভ্যাপসা গরমের অস্বস্তি। তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানিয়েছে যে আজ বিকেলেই কাটবে অস্বস্তি। কালবৈশাখী ও বৃষ্টির দাপটে ভ্যাপসা গরম উধাও হয়ে যেতে পারে। রীতিমতো দুর্যোগ হতে পারে রাজ্যজুড়ে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে আজ সন্ধ্যা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে ৫০-৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলির তো সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি হলো শুষ্ক আবহাওয়ার অস্বস্তি কাটবেনা। তবে বৃষ্টিপাত হলে রাজ্যজুড়ে তাপমাত্রার প্রভাব কিছুটা কমবে। কিন্তু বাতাসে জলীয়বাষ্পের আধিক্য বাড়লে ভ্যাপসা গরমে অসুস্থ লাগতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আজকের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৮ শতাংশ। অতিরিক্ত আর্দ্রতার জন্য শহরবাসীকে ভ্যাপসা গরমে ভুগতে হচ্ছে। তবে বিকেলের দিকে বৃষ্টিপাত হলে তাপমাত্রার প্রভাব অনেকটাই কমবে।

Anirban Kundu

Recent Posts

৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ! সোলার প্যানেল বসালেই ৭৮ হাজার টাকা দিচ্ছে সরকার

গরম পড়লেই বাড়তে থাকে বিদ্যুতের বিল। ফ্যান, এসি, ফ্রিজের অতিরিক্ত ব্যবহারে মাসের শেষে মোটা অঙ্কের…

April 24, 2026

কিছুক্ষণেই ভিজবে দক্ষিণবঙ্গ! গরমে স্বস্তি দিতে ঝেঁপে বৃষ্টি, কবে থেকে কোথায়?

বৈশাখের দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গ। দিনের বেলায় তাপমাত্রা যেমন চড়ছে, তেমনই বাড়ছে ভ্যাপসা গরমের অস্বস্তি। এই…

April 24, 2026

দাম কমতেই থাকছে! সোনা-রুপোর দামে বড় পতন, কলকাতায় আজকের নতুন রেট দেখুন

ফের স্বস্তির খবর মধ্যবিত্তের জন্য। টানা দ্বিতীয় দিনের মতো আজও কমল সোনা ও রুপোর দাম।…

April 24, 2026

প্রতিমাসে ৫০০০ টাকা পেনশন, কেন্দ্রের এই প্রকল্পে নাম লেখালেন ৯ কোটি মানুষ

আপনিও কি ভবিষ্যতে নিশ্চিত মাসিক পেনশন (Pension) পেতে চান? কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে…

April 24, 2026

IPL-এর মাঝেই বড় ঘোষণা, এ বার এই ফ্র্যাঞ্চাইজ়ি লিগে খেলবেন জয়সওয়াল-রাহানে

চলছে IPL। একদিকে অজিঙ্ক রাহানে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন, অন্যদিকে যশস্বী জয়সওয়াল খেলছেন রাজস্থান…

April 24, 2026

অবাক করা সত্য! ভারতের আগে পাকিস্তানের হয়ে মাঠে নেমেছিলেন শচীন টেন্ডুলকার

ক্রিকেট ইতিহাসে "Sachin Tendulkar", "Indian cricketer"-এর নাম একেবারে সোনার অক্ষরে লেখা। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরির…

April 24, 2026