Categories: নিউজ

কয়েক ঘণ্টার মধ্যেই যেসব জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখি

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজকে অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে পশ্চিমবঙ্গে আসতে চলেছে কালবৈশাখী ঝড়। দুপুরে দক্ষিণবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের আকাশে বেশ কিছুটা মেঘ তৈরি হয়েছে। এর জেরে আগামী কয়েক ঘণ্টা ধরে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে মালদা জেলায় বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। বায়ুমণ্ডলের নিম্ন স্তরের সক্রিয় হচ্ছিলো বেশ কিছুদিন ধরে দক্ষিণা বায়ু। আর এর ফলেই জলীয়বাষ্প প্রবেশ করে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে। এই কারণে গত মঙ্গলবার বিকেলে রাজ্যের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় গিয়েছিল। বেশ কিছুটা বৃষ্টিও হয় কলকাতার সংলগ্ন বেশ কিছু জায়গায়। আবহাওয়া পরিস্থিতি তেমন বদল না হলেও আবারও আসছে কালবৈশাখী। ঘন্টা দুয়েকের মধ্যে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় কালবৈশাখীর আসার সম্ভাবনা রয়েছে।

ঝড় এর সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ৬০ কিলোমিটার এর কাছাকাছি। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথা কোথা বিক্ষিপ্ত শিলা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা যেমন বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝারগ্রাম এবং উত্তরবঙ্গের মালদা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তার পাশাপাশি মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদীয়া, দুই ২৪ পরগনা এবং কলকাতায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026