টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র সমর্থনে ভোট প্রচার করতে যাচ্ছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কিন্তু অভিযোগ ওঠে তৃণমূলের কারসাজিতে বৃহস্পতিবার বেহালায় রোড শো এর অনুমতি দেওয়া হয়নি। এই নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। তবে বেহালায় না হলেও রোড শো হয় টালিগঞ্জে। সেখানকার প্রার্থী বাবুল সুপ্রিয় সমর্থনে রোড শোতে অংশগ্রহণ করেছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
বাবুলের বিরুদ্ধে প্রার্থী তৃণমূলের অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস এর বিরোধিতা করতে করতে টালিগঞ্জ স্টুডিও পাড়া উপর দিয়ে মিঠুনের রোড শো চলে যায়। বাবুল সুপ্রিয় অভিযোগ করেন, “টালিগঞ্জের কলাকুশলীদের উপর তৃণমূল নেতা অরূপ বিশ্বাস যে রকম অত্যাচার চালাচ্ছেন বিজেপি ক্ষমতায় এলে তার সমস্ত বিচার করবে।”
অন্যদিকে তৃণমূল জানিয়েছে, ‘মিঠুনের রোড শো এর অনুমতি না পাওয়ার সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই। নির্বাচনী আচরণবিধি লাগু থাকলে রাজনৈতিক কর্মসূচির আবেদন করতে হয় অনলাইনে। বিজেপির লোকজন রাজনীতি করছে নতুন নতুন। তাই তাদের এই সমস্ত বিষয়ে কোনো জানা নেই অহেতুক তৃণমূলকে দোষারোপ করা হচ্ছে।”
জানিয়ে রাখি বেহালা পর্ণশ্রী থেকে এদিন রোড শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। বেহালা পূর্বে তৃণমূল প্রার্থী রয়েছেন রত্না চট্টোপাধ্যায়। অন্যদিকে আবার বিজেপির প্রার্থী পায়েল সরকার। তার পাশাপাশি বেহালা পশ্চিমে তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়। আর তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাই এবারে, বেহালার দুটি আসনে তৃণমূল এবং বিজেপির মধ্যে লড়াই হতে চলেছে একেবারে হাড্ডাহাড্ডি। পুলিশের তরফে জানানো হয়েছিল রোড শো এর অনুমতি নেই কোনো রকম। সেই ঘোষণা করে রাগে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। তারপর তারা পর্ণশ্রী থানার সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…