রাজ্য

অবশেষে ১৯৩ টি আসনে সমঝোতা চূড়ান্ত বাম-কংগ্রেসের, আসন ভাগাভাগিতে বামেদের পাল্লা ভারী

বাম-কংগ্রেস জোটের আসন ভাগাভাগি আরও এক ধাপ এগিয়ে গেল বৃহস্পতিবার তথা আজ। বাংলার বিধানসভার মোট ২৯৮ টি আসনের মধ্যে ১৯৩ টি আসনে বাম-কংগ্রেস বোঝাপড়া চূড়ান্ত হল এই দিনের বৈঠকে। বৈঠক শেষে এই কথাই জানালেন এই রাজ্যের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আসন ভাগাভাগিতে আপাতত এগিয়ে রয়েছে বামেরা। ১৯৩ টি আসনের মধ্যে বামেরা ১০১ এবং কংগ্রেস পেল ৯২ টি আসন।

এর আগে সোমবারের বৈঠকে ২০১৬ এর নির্বাচনে জোটের ঝুলিতে আসা ৭৭ টি আসনের ভাগ করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বাম-কংগ্রেস জোট। ঠিক হয় যে, ৭৭ টি আসনের মধ্যে ৪৪ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস এবং ৩৩ টি আসনে প্রার্থী দেবে লাল শিবিরেরা। আর এই দিনের বৈঠকে আরও ১১৬ টি আসন নিয়ে চূড়ান্ত হল সামঝোতা। প্রদেশের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) এইদিন জানিয়েছেন, এই ১১৬ টি আসনের মধ্যে কংগ্রেস পাচ্ছে ৪৮ এবং বামেরা পাচ্ছে আরও ৬৮ টি আসন।

অর্থাৎ জোট সামঝোতায় আশা মোট ১৯৩ টি আসনের মধ্যে কংগ্রেসের ঝুলিতে ৯২ টি আসন এবং বামেরা পেল ১০১ টী আসন। অর্থাৎ দুই ক্ষেত্রেই বেশি আসন রয়েছে বামেদের ঝুলিতে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বাকি আসন ভাগের রফা সম্পূর্ণ করে ফেলা হবে বলে এইদিন জানিয়েছেন বিমান বাবু (Biman Basu)। এই দিন বৈঠক শেষে রাজ্যের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন,”আজ আমরা সৌহার্দ পর্ণ এবং নিজেদের মধ্যে বোঝা পড়ার বাতাবরণ স্বতঃস্ফুর্তভাবেতৈরি করে জোটের আলোচনাকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি। প্রথম ধাপে আমরা আলোচনায় ৭৭টা আসন সম্পূর্ণ করেছিলাম। আজ আরও ১১৬টি আসনে আমরা সমঝোতা করে ফেলেছি। তার মধ্যে কংগ্রেস পাচ্ছে ৪৮টি ও বামেরা পাচ্ছে আরও ৬৮টি আসন। আগে ৭৭, আর এদিনের ১১৬টি মিলিয়ে মোট ১৯৩টি আসনে সমঝোতা সম্পূর্ণ হল। কংগ্রেসের নেতা আরও বলেন,”মোট বিধানসভা আসন ২৯৮ টির মাঝে ১৯৩ টি আসনে আমরা উভয় সহমতে ভিত্তিতে সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026